Ezekiel 35:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার চিরন্তন শত্রুভাব আছে এবং তুমি বনি-ইসরাইলদের তাদের বিপদকালে, শেষের অপরাধকালে, তলোয়ারের হাতে তুলে দিয়েছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কারণ তোমার প্রাচীন শত্রুভাব আছে এবং ইস্রায়েলীদের বিপদের সময় যখন তাদের শাস্তি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে তখন তুমি তরোয়ালের হাতে তাদের তুলে দিয়েছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার চিরন্তন শত্রুভাব আছে, এবং তুমি ইস্রায়েল-সন্তানদিগকে তাহাদের বিপৎকালে, শেষের অপরাধকালে, খড়্গের হস্তে সমর্পণ করিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার চিরন্তন শত্রুভাব আছে, এবং তুমি ইস্রায়েল-সন্তানদিগকে তাহাদের বিপদকালে, শেষের অপরাধকালে, খড়্গের হস্তে সমর্পণ করিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তুমি অনেক দিন ধরে ইস্রায়েলের শত্রু হয়ে আছ এবং তাদের বিপদের সময় যখন তাদের শাস্তি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে তখন তুমি তলোয়ারের হাতে তাদের তুলে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তুমি অনেক দিন ধরে ইসরাইলের শত্রু হয়ে আছ এবং তাদের বিপদের সময় যখন তাদের শাস্তি সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে তখন তুমি তলোয়ারের হাতে তাদের তুলে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ছিলে ইসরায়েলের চির শত্রু। তার বিপদের দিনে তাকে তুমি হত্যাকারীদের মুখে ঠেলে দিয়েছ। ঠেলে দিয়েছ তাকে পাপের চরম বিচারের মুখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তুমি সব সময় আমার প্রজাদের বিরুদ্ধে| ইস্রায়েলের সঙ্কটের সময় তুমি তাদের বিরুদ্ধে খড়্গ ব্যবহার করেছ, এমনকি তাদের চরম শাস্তির সময়ে তা ব্যবহার করেছ|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার ইস্রায়েলের লোকেদের শত্রুতা আছে এবং কারণ তুমি ইস্রায়েল সন্তানদের তাদের বিপদের দিন, সর্বাধিক শাস্তির দিন তরোয়ালের হাতে সমর্পণ করেছো,