Ezekiel 35:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, আমি তোমাকে রক্তাক্ত করবো এবং রক্ত তোমার পিছনে দৌড়াবে; তুমি রক্ত ঘৃণা কর নি, তাই রক্ত তোমার পিছনে দৌড়াবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, আমি তোমাকে রক্তপাতের হাতে তুলে দেব এবং তা তোমার পিছনে তাড়া করবে। যেহেতু তুমি রক্তপাত ঘৃণা করোনি, রক্তপাতই তোমার পিছনে তাড়া করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমি তোমাকে রক্তময় করিব, এবং রক্ত তোমার পশ্চাতে দৌড়িবে; তুমি রক্ত ঘৃণা কর নাই, তাই রক্ত তোমার পশ্চাতে দৌড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমি তোমাকে রক্তময় করিব, এবং রক্ত তোমার পশ্চাতে দৌড়াইবে; তুমি রক্ত ঘৃণা কর নাই, তাই রক্ত তোমার পশ্চাতে দৌড়াইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, আমি তোমাকে রক্তপাতের হাতে তুলে দেব এবং তা তোমার পিছনে তাড়া করবে। তুমি যখন রক্তপাতকে ঘৃণা কর নি তখন রক্তপাতই তোমার পিছনে তাড়া করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি আল্লাহ্ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি যে, আমি তোমাকে রক্তপাতের হাতে তুলে দেব এবং তা তোমার পিছনে তাড়া করবে। তুমি যখন রক্তপাতকে ঘৃণা কর নি তখন রক্তপাতই তোমার পিছনে তাড়া করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব, আমি সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য—তেমনি একথাও ধ্রুব সত্য যে, মৃত্যুই তোমার অমোঘ নিয়তি, এর হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি নরহত্যার অপরাধে অপরাধী, নরহত্যা তোমাকে অনুসরণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমার জীবনের দিব্য, আমি তোমাকে মৃত্যুর হাতে তুলে দেব| মৃত্যু তোমাকে তাড়া করে বেড়াবে| তোমরা হত্যা করা ঘৃণা করোনি তাই মৃত্যু তোমাদের পিছনে তাড়া করতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য, আমি যেমন বেঁচে আছি-এটা প্রভু সদাপ্রভু বলেন, আমি তোমাকে রক্তময় করব এবং রক্ত তোমার পেছনে দৌড়বে; তখন থেকে তুমি রক্ত ঘৃণা কর নি, তাই রক্ত তোমার পেছনে দৌড়বে।