Ezekiel 35:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সেয়ীর পর্বতকে বিস্ময়ের পাত্র ও ধ্বংসস্থান করবো এবং চলাচলকারী লোককে তার মধ্য থেকে মুছে ফেলব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেয়ীর পাহাড়কে জনশূন্য করব এবং যারা সেখানে যাওয়া-আসা করে তাদের উচ্ছিন্ন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সেয়ীর পর্ব্বতকে বিস্ময়ের পাত্র ও ধ্বংসস্থান করিব, এবং গমনাগমনকারী লোককে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সেয়ীর পর্বতকে বিস্ময়ের পাত্র ও ধ্বংসস্থান করিব, এবং গমনাগমনকারী লোককে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেয়ীর পাহাড়কে জনশূন্য ও ধ্বংসস্থান করব এবং যারা সেখানে যাওয়া-আসা করে তাদের সবাইকে শেষ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেয়ীর পাহাড়কে জনশূন্য ও ধ্বংসস্থান করব এবং যারা সেখানে যাওয়া-আসা করে তাদের সবাইকে শেষ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোমের পাহাড়ী দেশকে আমি বিধ্বস্ত পতিতভূমিতে পরিণত করব এবং সেখান দিয়ে যারা যাতায়াত করবে, তাদের প্রত্যেককে হত্যা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি সেয়ীর পর্বতকে শূন্য ও ধ্বংস স্থানে পরিণত করব| সেই শহর থেকে যারাই বেরিয়ে আসবে ও যারা শহরে যেতে চাইবে তাদের প্রত্যেককেই আমি হত্যা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সেয়ীর পর্বতকে জনশূন্য করবো জনশূন্য করবো যখন আমি বিচ্ছিন্ন করবো যারা সেখানে যাবে এবং ফিরে আসবে।