Ezekiel 35:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার নিহত লোক দিয়ে তার পর্বতগুলো পূর্ণ করবো; তোমার উপত্যকাগুলোতে ও তোমার সমস্ত জলপ্রবাহে তলোয়ারের আঘাতে নিহত লোক পড়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার পাহাড়গুলিকে নিহত লোকদের দিয়ে ভরে দেব; যারা যুদ্ধে মারা গেছে তারা তোমার পাহাড়গুলিতে, উপত্যকাগুলিতে এবং তোমার সব জলের স্রোতে পড়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার নিহত লোকে তাহার পর্ব্বত সকল পূর্ণ করিব; তোমার উপপর্ব্বত সকলে, তোমার উপত্যকা সকলে ও তোমার সমস্ত জলপ্রবাহে খড়্‌গনিহত লোক পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার নিহত লোকে তাহার পর্বত সকল পূর্ণ করিব; তোমার উপপর্বত সকলে ও তোমার সমস্ত জলপ্রবাহে খড়্‌গনিহত লোক পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পাহাড়-পর্বতগুলো আমি নিহত লোকদের দিয়ে ঢেকে দেব; যুদ্ধে যারা মারা গেছে তারা তোমার পাহাড়ে পাহাড়ে, উপত্যকায় উপত্যকায় ও তোমার সব জলের স্রোতে পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পাহাড়-পর্বতগুলো আমি নিহত লোকদের দিয়ে ঢেকে দেব; যুদ্ধে যারা মারা গেছে তারা তোমার পাহাড়ে পাহাড়ে, উপত্যকায় উপত্যকায় ও তোমার সব পানির স্রোতে পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সমস্ত গিরি-পর্বত শবে পূর্ণ করব এবং যুদ্ধে নিহতদের মৃতদেহে ঢেকে দেব সমস্ত পাহাড়-পর্বত, উপত্যকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তার পর্বতগুলি শবে পূর্ণ করব আর সেই মৃতদেহগুলি তোমাদের পর্বত, উপত্যকা ও নদ-নদীর চারধারে ছড়িয়ে পড়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমি মৃতদের দিয়ে পর্বত ভর্তি করবো। তোমার উঁচু পর্বত এবং তোমার উপত্যকা সব ও তোমার সব জলপ্রবাহে যারা তরোয়াল দ্বারা নিহত তাদের মধ্যে তারাও পড়বে।