Ezekiel 35:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে চিরস্থায়ী ধ্বংসস্থান করবো এবং তোমার নগরগুলো জনবসতিহীন হবে; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চিরকালের জন্য আমি তোমাকে জনশূন্য করে রাখব; তোমার নগরগুলিতে কেউ বাস করবে না। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে চিরন্তন ধ্বংসস্থান করিব, এবং তোমার নগর সকল নিবাসীবিহীন হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে চিরন্তন ধ্বংসস্থান করিব, এবং তোমার নগর সকল নিবাসীবিহীন হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চিরকালের জন্য আমি তোমাকে জনশূন্য করে রাখব; তোমার শহরগুলোতে কেউ বাস করবে না। তখন তুমি জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চিরকালের জন্য আমি তোমাকে জনশূন্য করে রাখব; তোমার শহরগুলোতে কেউ বাস করবে না। তখন তুমি জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিরদিনের জন্য আমি তোমাকে নির্জন ও পতিত ভূমিতে পর্যবসিত করব। তোমার শহর-নগরে কেউ আর বসবাস করবে না। তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমায় চির কালের জন্য শূন্য করব| তোমার শহরে আর কেউ বাস করবে না; তখন তোমরা জানবে যে আমিই প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে চিরস্থায়ী জনশূন্য করবো। তোমার শহর সব নিবাসহীন হবে, কিন্তু তুমি জানবে যে আমি সদাপ্রভু।