Ezekiel 36:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, হে মানুষের সন্তান, তুমি ইসরাইলের পর্বতমালার কাছে ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, হে ইসরাইলের পর্বতমালা, মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ইস্রায়েলের সমস্ত পাহাড়ের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো এবং বলো, ‘হে ইস্রায়েলের সমস্ত পাহাড়, সদাপ্রভুর বাক্য শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের পর্ব্বতগণের কাছে ভাববাণী বল, তুমি বল, হে ইস্রায়েলের পর্ব্বতগণ, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের পর্বতগণের কাছে ভাববাণী বল, তুমি বল, হে ইস্রায়েলের পর্বতগণ, সদাপ্রভুর বাক্য শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, ইস্রায়েলের পাহাড়-পর্বতের কাছে ভবিষ্যদ্বাণী বল এবং প্রভু সদাপ্রভুর এই বাক্য তাদের শুনতে বল যে, শত্রু তাদের সম্বন্ধে বলেছে, ‘বাঃ! পুরানো উঁচু জায়গাগুলো আমাদের দখলে এসে গেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ আমাকে বললেন, “হে মানুষের সন্তান, ইসরাইলের পাহাড়-পর্বতের কাছে ভবিষ্যদ্বাণী বল এবং আল্লাহ্ মালিকের এই কালাম তাদের শুনতে বল যে, শত্রুু তাদের সম্বন্ধে বলেছে, ‘বাঃ! পুরানো উঁচু জায়গাগুলো আমাদের দখলে এসে গেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, আমার হয়ে ইস্রায়েলের পর্বতগণের কাছে এই কথা বল| ইস্রায়েলের পর্বতগণকে প্রভুর বাক্য শুনতে বল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের পর্বতদের কাছে ভাববাণী বল, হে ইস্রায়েলের পর্বতরা, সদাপ্রভুর বাক্য শোনো!