Ezekiel 36:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের উপরে লোকজনকে, সমস্ত ইসরাইল-কুলকে, তার সকলকেই বহুসংখ্যক করবো; আর নগরগুলো বসতিবিশিষ্ট হবে এবং ধ্বংস হয়ে যাওয়া স্থানগুলো নির্মিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হ্যাঁ, সমস্ত ইস্রায়েল—আমি তোমার উপরে অসংখ্য মানুষকে থাকতে দেব। নগরগুলিতে লোকজন বাস করবে এবং ধ্বংসস্থানগুলি আবার গড়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের উপরে মনুষ্যদিগকে, সমস্ত ইস্রায়েল-কুলকে, তাহার সকলকেই বহুসংখ্যক করিব; আর নগর সকল বসতিবিশিষ্ট হইবে, এবং ধ্বংসিত স্থান সকল নির্ম্মিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের উপরে মনুষ্যদিগকে, সমস্ত ইস্রায়েল-কুলকে, তাহার সকলকেই বহুসংখ্যক করিব; আর নগর সকল বসতিবিশিষ্ট, হইবে এবং ধ্বংসিত স্থান সকল নির্মিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের উপরে গোটা ইস্রায়েল জাতির লোকসংখ্যা বাড়িয়ে দেব। শহরগুলোতে লোকজন বাস করবে এবং ধ্বংসস্থানগুলো আবার গড়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের উপরে গোটা ইসরাইল জাতির লোকসংখ্যা বাড়িয়ে দেব। শহরগুলোতে লোকজন বাস করবে এবং ধ্বংসস্থানগুলো আবার গড়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জনসংখ্যা আমি বৃদ্ধি করব। নগরে-জনপদে বাস করবে তোমরা এবং যা কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, সব আবার গড়ে তুলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মধ্যে বহু লোক বাস করবে| সমস্ত ইস্রায়েল পরিবার ও তাদের সবাই সেখানে বাস করবে| শহরগুলির মধ্যে লোকজন বাস করবে আর ধ্বংসপ্রাপ্ত স্থানগুলি নতুন করে গড়ে তোলা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের উপরে মানুষদেরকে, সমস্ত ইস্রায়েল-কুলকে, তার সবাইকে বহুসংখ্যক করব; আর শহর সব বসবাসের জায়গা হবে এবং ধ্বংসিত জায়গা সব তৈরী হবে।