Ezekiel 36:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের উপর দিয়ে লোকজনকে, আমার লোক ইসরাইলকে, যাতায়াত করাব; তারা তোমাকে ভোগ করবে ও তুমি তাদের অধিকার-ভূমি হবে, এখন থেকে তাদেরকে আর সন্তানহীন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার উপর লোকজনকে, আমার লোক ইস্রায়েলকে, বসবাস করাব। তারা তোমাদের অধিকার করবে, এবং তোমরা তাদের উত্তরাধিকারের জায়গা হবে; তোমরা আর কখনও তাদের সন্তানহারা করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের উপর দিয়া মনুষ্যদিগকে, আমার প্রজা ও ইস্রায়েলকে, যাতায়াত করাইব; তাহারা তোমাকে ভোগ করিবে, ও তুমি তাহাদের অধিকার ভূমি হইবে, এখন হইতে তাহাদিগকে আর সন্তানবিহীন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের উপর দিয়া মনুষ্যদিগকে, আমার প্রজা ইস্রায়েলকে, যাতায়াত করাইব; তাহারা তোমাকে ভোগ করিবে, ও তুমি তাহাদের অধিকার-ভূমি হইবে, এখন হইতে তাহাদিগকে আর সন্তানবিহীন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের উপর দিয়ে লোকজনকে, অর্থাৎ আমার লোক ইস্রায়েলীয়দের হাঁটা-চলা করাব। তারা তোমাদের অধিকার করবে এবং তোমরা তাদের অধিকারের জায়গা হবে; তোমরা আর কখনও তাদের সন্তানহারা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের উপর দিয়ে লোকজনকে, অর্থাৎ আমার বান্দা বনি-ইসরাইলদের হাঁটা-চলা করাব। তারা তোমাদের অধিকার করবে এবং তোমরা তাদের অধিকারের জায়গা হবে; তোমরা আর কখনও তাদের সন্তানহারা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রজা ইসরায়েল, আমি তোমাদের আবার দেশে ফিরিয়ে আনব, সেখানে তোমরা বসবাস করবে, এ দেশ হবে তোমাদের আপন দেশ এবং আর কখনও তোমাদের সন্তানদের অনাহারে কষ্ট পেতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আমি বহু লোককে পরিচালিত করব, আমার প্রজা ইস্রায়েলকে তোমার দেশে পরিচালিত করব| তুমি তাদের সম্পত্তি হবে আর তাদের সন্তানদের কেড়ে নেবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের ওপর দিয়ে মানুষদেরকে, আমার প্রজা ইস্রায়েলকে যাতায়াত করাব; তারা তোমাকে ভোগ করবে ও তুমি তাদের অধিকার-ভূমি হবে, এখন থেকে তাদেরকে আর সন্তান-বিহীন করবে না।