Ezekiel 36:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তুমি আর মানুষকে গ্রাস করবে না এবং তোমার জাতিকে আর সন্তানহীন করবে না, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইহেতু তুমি মানুষকে আর গ্রাস করবে না কিংবা তোমার জাতিকে সন্তানহারা করবে না, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তুমি আর মনুষ্যদিগকে গ্রাস করিবে না, এবং তোমার জাতিকে আর সন্তানবিহীন করিবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তুমি আর মনুষ্যদিগকে গ্রাস করিবে না, এবং তোমার জাতিকে আর সন্তানবিহীন করিবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি বলছি, তুমি মানুষকে আর গ্রাস করবে না কিম্বা তোমার জাতিকে সন্তানহারা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি বলছি, তুমি মানুষকে আর গ্রাস করবে না কিংবা তোমার জাতিকে সন্তানহারা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার থেকে আর এ ঘটনা ঘটবে না। সর্বাধিপতি প্রভু এ কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি আর প্রজাদের ধ্বংস করবে না| তাদের সন্তানদের আর নিয়ে যাবে না|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তুমি আর মানুষদেরকে গ্রাস করবে না এবং তোমার জাতিকে আর সন্তান-বিহীন করবে না, এটা প্রভু সদাপ্রভু বলেন।