Ezekiel 36:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে আর জাতিদের অপমনের কথা শোনাব না, তুমি আর লোকদের উপহাসের ভার বহন করবে না এবং তোমার জাতির উচোট খাবার কারণ হবে না, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে আর জাতিগণের ঠাট্টা-বিদ্রুপ শোনাব না, এবং তাদের করা অপমান আর তোমাকে সহ্য করতে হবে না অথবা তোমার জাতি আর বিঘ্ন পাবে না, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে আর জাতিগণের অপমান-বাক্য শুনাইব না, তুমি আর লোকদিগের টিটকারির ভার বহন করিবে না, এবং তোমার জাতির বিঘ্ন আর জন্মাইবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে আর জাতিগণের অপমান-বাক্য শুনাইব না, তুমি আর লোকদের টিট্‌কারির ভার বহন করিবে না, এবং তোমার জাতির বিঘ্ন আর জন্মাইবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিদের ঠাট্টা-বিদ্রূপ আর আমি তোমাকে শুনতে দেব না এবং তাদের করা অপমান আর তোমাকে সহ্য করতে হবে না। তোমার দরুন তোমার জাতির লোকেরা আর উছোট খাবে না। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিদের ঠাট্টা-বিদ্রূপ আর আমি তোমাকে শুনতে দেব না এবং তাদের করা অপমান আর তোমাকে সহ্য করতে হবে না। তোমার দরুন তোমার জাতির লোকেরা আর উচোট খাবে না। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দেশকে আমি আর কখনও কোন জাতির উপহাস-গঞ্জনার পাত্র হতে দেব না অথবা লোকের নাসিকা কুঞ্চন দেখতে দেব না। আমি, সর্বাধিপতি প্রভু বলছি, এ দেশ আর কখনও আপন সন্তানদের বিনাশ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐসব জাতি যে তোমাকে অপমান করে তা আমি আর হতে দেব না| ঐসব লোকদের দ্বারা তুমি আর আঘাতপ্রাপ্ত হবে না| তুমি আর তোমার লোকদের সন্তানদের নিয়ে যাবে না|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে আর জাতিদের অপমান বাক্য শোনাব না, তুমি আর লোকদের টিটকারির ভার বহন করবে না এবং তোমার জাতির পড়ে যাওয়ার কারণ হবে না, এটা প্রভু সদাপ্রভু বলেন।