Ezekiel 36:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, ইসরাইল-কুল যখন নিজেদের ভূমিতে বাস করতো, তখন তাদের আচরণ ও কাজ দ্বারা তা নাপাক করতো; তাদের আচরণ আমার দৃষ্টিতে স্ত্রীলোকের মাসিক ঋতুকালীন নাপাকীতার মত মনে হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ইস্রায়েলীরা নিজেদের দেশে বাস করার সময়ে তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম দিয়ে দেশটা অশুচি করেছিল। আমার চোখে তাদের আচার-ব্যবহার ছিল এক ঋতুকালীন স্ত্রীলোকের মতন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল যখন আপনাদের ভূমিতে বাস করিত, তখন আপন আপন আচরণ ও ক্রিয়া দ্বারা তাহা অশুচি করিত; তাহাদের আচরণ আমার দৃষ্টিতে স্ত্রীলোকের পৃথক্স্থিতিকালীন অশৌচের তুল্য বোধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল যখন আপনাদের ভূমিতে বাস করিত, তখন আপন আপন আচরণ ও ক্রিয়া দ্বারা তাহা অশুচি করিত; তাহাদের আচরণ আমার দৃষ্টিতে স্ত্রীলোকের পৃথক্স্থিতিকালীন অশৌচের তুল্য বোধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, ইস্রায়েলীয়েরা নিজেদের দেশে বাস করবার সময়ে তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম দিয়ে দেশটা অশুচি করেছিল। আমার চোখে তাদের আচার-ব্যবহার ছিল স্ত্রীলোকের মাসিকের অশুচিতার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, বনি-ইসরাইলরা নিজেদের দেশে বাস করবার সময়ে তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম দিয়ে দেশটা নাপাক করেছিল। আমার চোখে তাদের আচার-ব্যবহার ছিল স্ত্রীলোকের মাসিকের নাপাকীর মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, ইসরায়েলীরা যখন তাদের দেশে বাস করত তখন তারা নিজেদের কর্মে ও আচরণে দেশকে কলুষিত করেছে। তাদের এই কর্ম ও আচরণ আমার কাছে ঘৃণা ও অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, ইস্রায়েল পরিবার তাদের নিজের দেশে বাস করাকালীন মন্দ কাজের দ্বারা সেই দেশ অশুচি করত| আমার দৃষ্টিতে তারা মাসিকের দরুণ অশুচি স্ত্রীলোকের মত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মানুষের সন্তান, ইস্রায়েল-কুল যখন নিজেদের ভূমিতে বাস করত, তখন নিজেদের আচরণ ও কাজ দ্বারা তা অশুচি করত; তাদের আচরণ আমার দৃষ্টিতে স্ত্রীলোকের পৃথক্স্থিতিকালীন অশৌচের মতো মনে হল।