Ezekiel 36:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সেই দেশে তাদের রক্তপাতের কারণে এবং তাদের মূর্তিগুলো দ্বারা দেশ নাপাক করার কারণে, আমি তাদের উপরে আমার গজব ঢেলে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য আমি তাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়েছিলাম কারণ তারা দেশের মধ্যে রক্তপাত করেছিল আর তাদের প্রতিমাগুলি দিয়ে দেশটা অশুচি করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সেই দেশে তাহাদের সেচিত রক্ত প্রযুক্ত, এবং তাহাদের পুত্তলিগণ দ্বারা দেশ অশুচি করণ প্রযুক্ত, আমি তাহাদের উপরে আপন কোপ সেচন করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সেই দেশে তাহাদের সেচিত রক্ত প্রযুক্ত, এবং তাহাদের পুত্তলিগণ দ্বারা দেশ অশুচি করণ প্রযুক্ত, আমি তাহাদের উপরে আপন কোপ সেচন করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি তাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়েছিলাম, কারণ তারা দেশের মধ্যে রক্তপাত করেছিল আর তাদের প্রতিমাগুলো দিয়ে দেশটা অশুচি করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি তাদের উপর আমার গজব ঢেলে দিয়েছিলাম, কারণ তারা দেশের মধ্যে রক্তপাত করেছিল আর তাদের মূর্তিগুলো দিয়ে দেশটা নাপাক করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নরহত্যা ও অসার প্রতিমা পূজার দ্বারা দেশকে কলুষিত করার অপরাধে আমি আমার প্রচণ্ড ক্রোধের ভয়াবহ রূপ প্রকাশ করেছিলাম তাদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দেশের প্রজাদের হত্যা করে তারা মাটিতে তাদের রক্ত ছিটিয়ে দিত| তারা তাদের মূর্ত্তি দ্বারা সেই দেশ অশুচি করত| তাই আমি তাদের প্রতি আমার রোধ প্রকাশ করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সেই দেশে তাদের সেচিত রক্তের জন্য এবং তাদের মূর্তিদের দ্বারা দেশ অশুচিকরণের জন্য, আমি তাদের ওপরে নিজের ক্রোধ ঢেলে দিলাম।