Ezekiel 36:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করলাম এবং তারা নানা দেশে ছড়িয়ে পড়লো; তাদের আচরণ ও কাজ অনুসারে আমি তাদের বিচার করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করেছি আর বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছি; আমি তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম অনুসারে বিচার করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিলাম, এবং তাহারা নানা দেশে বিকীর্ণ হইল; তাহাদের আচরণ ও ক্রিয়ানুসারে আমি তাহাদের বিচার করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিলাম, এবং তাহারা নানা দেশে বিকীর্ণ হইল; তাহাদের আচরণ ও ক্রিয়ানুসারে আমি তাহাদের বিচার করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নানা জাতি ও দেশের মধ্যে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছি; তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম অনুসারে আমি তাদের শাস্তি দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নানা জাতি ও দেশের মধ্যে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছি; তাদের আচার-ব্যবহার ও কাজকর্ম অনুসারে আমি তাদের শাস্তি দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের জীবন যাপনের ধারা ও আচরণের জন্য আমি তাদের অভিযুক্ত করেছিলাম এবং বিদেশী শহরে-নগরে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের জাতিগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি এবং দেশ সমূহের মধ্যে ছড়িয়ে দিয়েছি| তাদের মন্দ কাজের জন্য আমি তাদের যোগ্য শাস্তি দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করলাম এবং তারা নানা দেশে বির্কীণ হল; তাদের আচরণ ও কাজ অনুসারে আমি তাদের বিচার করলাম।