Ezekiel 36:2 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দুশমন তোমাদের বিরুদ্ধে বলেছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলীগুলো আমাদের অধিকার হল;’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, শত্রুরা তোমার বিরুদ্ধে বলেছে, “বাঃ! পুরানো উঁচু জায়গাগুলি আমাদের দখলে এসে গেছে।” ’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, শত্রু তোমাদের বিরুদ্ধে বলিয়াছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলী সকল আমাদের অধিকার হইল;’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, শত্রু তোমাদের বিরুদ্ধে বলিয়াছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলী সকল আমাদের অধিকার হইল;’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজিকে বল: আমি, সর্বাধিপতি প্রভু যা তাদের বলছি, সেই কথা তোমরা শোন। ইসরায়েলের শত্রুরা উল্লসিত হয়ে বলছে, সুপ্রাচীন পর্বতমালা এবার আমাদের কুক্ষিগত!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের কাছে বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘শত্রু তোমার বিরুদ্ধে মন্দ কথা বলেছে| তারা বলেছে, বাহ! এখন প্রাচীন পর্বতগুলো আমাদের হবে!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, শত্রু তোমাদের বিষয়ে বলেছে, বাহবা! সেই প্রাচীন উচ্চস্থান সব আমাদের অধিকার হল।