Ezekiel 36:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমার নামের পবিত্রতা রক্ষার বিষয়ে আমার মনোযোগ ছিল, কারণ ইসরাইল-কুল, জাতিদের মধ্যে যেখানে গেছে, সেখানেই আমার নাম নাপাক করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার নামের পবিত্রতা রক্ষার দিকে আমার মনোযোগ ছিল, যা ইস্রায়েল জাতি যা সব জাতির মধ্যে গেছে সেখানেই আমার নাম অপবিত্র করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি আমার সেই পবিত্র নামের অনুরোধে দয়ার্দ্র হইলাম, যাহা ইস্রায়েল-কুল, জাতিগণের মধ্যে যেখানে গিয়াছে, সেইখানে অপবিত্র করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি আমার সেই পবিত্র নামের অনুরোধে দয়ার্দ্র হইলাম, যাহা ইস্রায়েল-কুল, জাতিগণের মধ্যে যেখানে গিয়াছে, সেইখানে অপবিত্র করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার নামের পবিত্রতা রক্ষার দিকে আমার মনোযোগ ছিল, কারণ ইস্রায়েল জাতি যে সব জাতির মধ্যে গেছে সেখানেই আমার নাম অপবিত্র করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার নামের পবিত্রতা রক্ষার দিকে আমার মনোযোগ ছিল, কারণ ইসরাইল জাতি যে সব জাতির মধ্যে গেছে সেখানেই আমার নাম অপবিত্র করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা যখন যেখানে গেছে, আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করেছে, সেই থেকে এই ব্যাপার আমাকে আমার নামের পবিত্রতা সম্বন্ধে সচেতন করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলীয়রা যেখানেই গেছে সেখানেই আমার পবিত্র নাম অপবিত্র করে| তাই আমি আমার সুনাম রক্ষা করতে যাচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি আমার সেই পবিত্র নামের অনুরোধে দয়াবান হলাম, যা ইস্রায়েল-কুল, জাতিদের মধ্যে যেখানে গিয়েছ, সেখানে অপবিত্র করেছ।