Ezekiel 36:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি ইসরাইল-কুলকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে ইসরাইল-কুল, আমি তোমাদের জন্য কাজ করছি, তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের অনুরোধে কাজ করছি, যা তোমরা যেখানে গিয়াছ, সেখানে জাতিদের মধ্যে নাপাক করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব ইস্রায়েল কুলকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েল কুল, আমি যে তোমাদের জন্য এই কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের জন্যিই করব, যা তোমরা যেখানে গিয়েছ সেখানেই জাতিগণের মধ্যে অপবিত্র করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের নিমিত্ত কার্য্য করিতেছি, তাহা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের অনুরোধে কার্য্য করিতেছি, যাহা তোমরা যেখানে গিয়াছ, সেইখানে জাতিগণের মধ্যে অপবিত্র করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের নিমিত্ত কার্য করিতেছি, তাহা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের অনুরোধে কার্য করিতেছি, যাহা তোমরা যেখানে গিয়াছ, সেইখানে জাতিগণের মধ্যে অপবিত্র করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই তুমি ইস্রায়েলীয়দের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে ইস্রায়েলীয়েরা, আমি যে তোমাদের দরুন এই সব কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের দরুনই করব। তোমরা যে সব জাতির মধ্যে গিয়েছ সেখানেই এই নাম অপবিত্র করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই তুমি বনি-ইসরাইলদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হে বনি-ইসরাইলরা, আমি যে তোমাদের দরুন এই সব কাজ করতে যাচ্ছি তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের দরুনই করব। তোমরা যে সব জাতির মধ্যে গিয়েছ সেখানেই এই নাম অপবিত্র করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই এবার ইসরায়েলীদের কাছে পৌঁছে দাও এই বার্তা, আমি সর্বাধিপতি প্রভু যে বার্তা তাদের দিতে চাই: হে ইসরায়েলী, আমি যে কাজ করতে চলেছি, তা তোমাদের মুখ চেয়ে নয়, আমি করছি আমার নামের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার জন্য, যে নামের পবিত্রতা তোমরা ক্ষুণ্ণ করেছ যখন যে দেশে গিয়েছ সেইখানেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ইস্রায়েল পরিবারকে বল, প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘হে ইস্রায়েল পরিবার, তোমরা যেখানেই গিয়েছ সেখানেই আমার পবিত্র নাম অপবিত্র করেছ| আমি এটা বন্ধ করার ব্যবস্থা করছি| ইস্রায়েল আমি তা তোমাদের জন্য নয় কিন্তু নিজ পবিত্র নামের জন্য করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের জন্যে কাজ করছি, তা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের অনুরোধে কাজ করছি, যা তোমার যেখানে গিয়েছ, সেখানে জাতিদের মধ্যে অপবিত্র করেছ।