Ezekiel 36:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের উপরে পবিত্র পানি ছিটাব, তাতে তোমরা পাক-পবিত্র হবে; আমি তোমাদের সকল নাপাকীতা ও তোমাদের সকল মূর্তি থেকে তোমাদেরকে পাক-পবিত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের উপর পরিষ্কার জল ছিটিয়ে দেব, আর তাতে তোমরা শুচি হবে; তোমাদের সমস্ত নোংরামি ও প্রতিমা থেকে আমি তোমাদের শুচি করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা শুচি হইবে; আমি তোমাদের সকল অশৌচ হইতে ও তোমাদের সকল পুত্তলি হইতে তোমাদিগকে শুচি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা শুচি হইবে; আমি তোমাদের সকল অশৌচ হইতে ও তোমাদের সকল পুত্তলি হইতে তোমাদিগকে শুচি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব, আর তাতে তোমরা শুচি হবে; তোমাদের সমস্ত নোংরামি ও প্রতিমা থেকে আমি তোমাদের শুচি করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের উপরে পরিষ্কার পানি ছিটিয়ে দেব, আর তাতে তোমরা পাক-সাফ হবে; তোমাদের সমস্ত নোংরামি ও মূর্তি থেকে আমি তোমাদের পাক-সাফ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি তোমাদের পরিস্কার করবার জন্য ও মূর্ত্তিসমূহ পূজা করে তোমরা যে অশুদ্ধতা পেয়েছিলে সেটা ধুয়ে ফেলবার জন্য আমি তোমাদের ওপর পবিত্র জল ছেটাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের উপরে শুদ্ধ জল ছেঁটাব, তাতে তোমার শুচি হবে; আমি তোমাদের সব অশৌচ থেকে ও তোমাদের সব মূর্ত্তি থেকে তোমাদের শুদ্ধ করব।