Ezekiel 36:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার রূহ্কে তোমাদের অন্তরে স্থাপন করবো এবং তোমাদের আমার বিধিপথে চালাব, তোমরা আমার অনুশাসনগুলো রক্ষা ও পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি তোমার মধ্যে আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন করো ও আমার বিধানের বিষয়ে যত্নবান হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ভিতরে আমি আমার আত্মা স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন কর। তাতে তোমরা আমার আইন-কানুন মেনে চলতে মনোযোগী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ভিতরে আমি আমার রূহ্ স্থাপন করব এবং এমন করব যাতে তোমরা আমার সব নিয়ম পালন কর। তাতে তোমরা আমার শরীয়ত মেনে চলতে মনোযোগী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে আমি সঞ্চারিত করব আমার আত্মা এবং লক্ষ্য রাখব যেন তোমরা আমার বিধান ও সমস্ত অনুশাসন পালন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং আমার আত্মা তোমাদের মধ্যে স্থাপন করব| এক বার আমি তোমাদের হৃদয় পরিবর্ত্তন করলেই তোমরা আমার বিধিগুলি পালন করবে| সযত্নে আমার বিধি মেনে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার আত্মাকে তোমাদের হৃদয়ে স্থাপন করব এবং তোমাদেরকে আমার বিধিপথে চালাব, তোমার আমার শাসন সব রক্ষা করবে ও পালন করবে।