Ezekiel 36:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের সমস্ত নাপাকীতা থেকে তোমাদের উদ্ধার করবো; এবং শস্য আহ্বান করে প্রচুর করে দেব, তোমাদের উপরে দুর্ভিক্ষ পাঠাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের সব অশুচিতা থেকে তোমাদের রক্ষা করব। আমি তোমাদের প্রচুর ফসল দেব এবং তোমাদের দেশে আর দুর্ভিক্ষ আনব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের সমস্ত অশুচিতা হইতে তোমাদিগকে পরিত্রাণ করিব; এবং গোধূম আহ্বান করিয়া প্রচুর করিয়া দিব, তোমাদের উপরে দুর্ভিক্ষভার অর্পণ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের সমস্ত অশুচিতা হইতে তোমাদিগকে পরিত্রাণ করিব; এবং শস্য আহ্বান করিয়া প্রচুর করিয়া দিব, তোমাদের উপরে দুর্ভিক্ষভার অর্পণ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সব অশুচিতা থেকে আমি তোমাদের রক্ষা করব। আমি তোমাদের প্রচুর ফসল দেব এবং তোমাদের দেশে আমি আর দুর্ভিক্ষ পাঠাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সব নাপাকী থেকে আমি তোমাদের রক্ষা করব। আমি তোমাদের প্রচুর ফসল দেব এবং তোমাদের দেশে আমি আর দুর্ভিক্ষ পাঠাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত অশুচিতা থেকে আমি তোমাদের রক্ষা করব। শস্যবীজকে আমি আদেশ করব প্রচুর শস্য সম্ভারে উপছে পড়তে, যাতে আর কখনও তোমরা দুর্ভিক্ষের কবলে না পড়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “এছাড়াও আমি তোমাদের পরিত্রাণ করব এবং অশুচি হওয়া থেকে রক্ষা করব| আমি আজ্ঞা করব যেন শস্য ফলে আর তোমাদের দেশে দুর্ভিক্ষ আনব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের সমস্ত অশুচিতা থেকে তোমাদেরকে পরিত্রান করব এবং শস্যকে ডেকে প্রচুর করে দেব, তোমাদের ওপরে দূর্ভিক্ষ ভার অর্পণ করব না।