Ezekiel 36:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তুমি ভবিষ্যদ্বাণী বল, তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, লোকেরা তোমাদেরকে জাতিদের অবশিষ্ট অংশের অধিকার করার জন্য ধ্বংস ও চারদিকে গ্রাস করেছে এবং তোমরা লোকদের টিটকারির ও নিন্দার পাত্র হয়েছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য ভবিষ্যদ্‌বাণী করো এবং বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা যাতে অন্যান্য জাতিগুলির দখলে আস এবং লোকদের হিংসার ও নিন্দার পাত্র হও সেইজন্য তারা চারিদিক থেকে তোমাদের ধ্বংস ও গ্রাস করেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তুমি ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, লোকেরা তোমাদিগকে জাতিগণের অবশিষ্ট অংশের অধিকার করণার্থে ধ্বংস ও চারিদিকে গ্রাস করিয়াছে, এবং তোমার বাচালদের ওষ্ঠগত ও লোকদের নিন্দার আস্পদ হইয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তুমি ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, লোকেরা তোমাদিগকে জাতিগণের অবশিষ্ট অংশের অধিকার করণার্থে ধ্বংস ও চারিদিকে গ্রাস করিয়াছে, এবং তোমরা বাচালদের ওষ্ঠগত ও লোকদের নিন্দার আসপদ হইয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি প্রভু সদাপ্রভু বলছি, তোমরা যাতে অন্যান্য জাতিগুলোর দখলে আস এবং লোকদের হিংসার ও নিন্দার পাত্র হও সেইজন্য তারা চারদিক থেকে তোমাদের ধ্বংস ও গ্রাস করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি আল্লাহ্‌ মালিক বলছি, তোমরা যাতে অন্যান্য জাতিগুলোর দখলে আস এবং লোকদের হিংসার ও নিন্দার পাত্র হও সেইজন্য তারা চারদিক থেকে তোমাদের ধ্বংস ও গ্রাস করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ভবিষ্যদ্বাণী কর এবং আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, ঘোষণা কর। যখন প্রতিবেশী জাতিগুলি ইসরায়েলের পর্বতসমূহ অধিকার করেছিল, পদদলিত করেছিল, তখন তারা সকলে ইসরায়েলকে অপমান করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই আমার হয়ে ইস্রায়েলের পর্বতগণের কাছে কথা বল| তাদের বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, শত্রু তোমার শহর ধ্বংস করেছিল এবং সব দিক থেকে তোমায় আক্রমণ করেছিল যেন তুমি অন্য জাতির হও| লোকে তোমার সম্বন্ধে ফিস্ ফিস্ করে কথা বলেছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই ভাববাণী বল, প্রভু সদাপ্রভু এই কথা বলে: লোকেরা তোমাদেরকে জাতিদের বাকি অংশের অধিকার করার জন্যে ও চারিদিকে আঘাত করেছে এবং তোমার কুত্সাজনক ঠোঁটের ও জিভের বিষয় হয়েছ এবং নিন্দার আস্পদ হয়েছ;