Ezekiel 36:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি গাছের ফল ও ক্ষেতে উৎপন্ন দ্রব্য প্রচুর করে দেব, যেন জাতিদের মধ্যে তোমরা আর দুর্ভিক্ষের দরুন টিটকারি ভোগ না কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি গাছের ফল ও ক্ষেতের ফসল বৃদ্ধি করব, যেন দুর্ভিক্ষের দরুন তোমরা জাতিগণের মধ্যে আর অসম্মান ভোগ না করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বৃক্ষের ফল ও ক্ষেত্রোৎপন্ন দ্রব্য প্রচুর করিয়া দিব, যেন জাতিগণের মধ্যে তোমরা আর দুর্ভিক্ষজন্য টিটকারি ভোগ না কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বৃক্ষের ফল ও ক্ষেত্রোৎপন্ন দ্রব্য প্রচুর করিয়া দিব, যেন জাতিগণের মধ্যে তোমরা আর দুর্ভিক্ষের জন্য টিট্‌কারি ভোগ না কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি গাছের ফল ও ক্ষেতের ফসল বাড়িয়ে দেব যাতে দুর্ভিক্ষের দরুন তোমরা জাতিদের মধ্যে আর অসম্মান ভোগ না কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি গাছের ফল ও ক্ষেতের ফসল বাড়িয়ে দেব যাতে দুর্ভিক্ষের দরুন তোমরা জাতিদের মধ্যে আর অসম্মান ভোগ না কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের গাছে ফল ও মাঠে ফসলের উৎপাদন বৃদ্ধি করব যাতে আর কখনও অজন্মা দেশ বলে কোন জাতি তোমাদের ব্যঙ্গ বিদ্রূপ করতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের প্রচুর শস্য, ফল ও ক্ষেত ভরা ফসল দেব যেন বিদেশে তোমরা ক্ষুধার জন্য লজ্জায় না পড়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি গাছের ফল ও ক্ষেতে উৎপন্ন জিনিস প্রচুর করে দেব, যেন জাতিদের মধ্যে তোমার আর দূর্ভিক্ষের জন্য টিটকারী ভোগ না কর।