Ezekiel 36:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে দেশ পথিকদের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকর্ম চলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথিকেরা যে দেশ ধ্বংস অবস্থায় দেখত সেখানে কৃষিকাজ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে দেশ পথিক সকলের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকার্য্য চলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে দেশ পথিক সকলের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকার্য চলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে যাওয়া-আসা করবার সময় যে দেশটাকে ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখত সেই দেশে চাষের কাজ চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে যাওয়া-আসা করবার সময় যে দেশটাকে ধ্বংস হয়ে পড়ে থাকতে দেখত সেই দেশে চাষের কাজ চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ক্ষেত খামারের মধ্যে দিয়ে যাতায়াতের সময় লোকে দেখত চারিদিক শূন্য, ধূ-ধূ করছে, কিন্তু আমি আবার তোমাদের ক্ষেত-খামার গড়ে তুলতে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা আবার সেই জনবসতিহীন শূন্য জমি কর্ষণ করবে| তাই অন্যরা পাশ দিয়ে গেলে ধ্বংসস্তূপ দেখতে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই ধবংসিত দেশে কৃষিকাজ চলবে, যে দেশ পথিক সবের সামনে ধবংস্থান ছিল। আর লোকে বলবে, এই ধ্বংসিত দেশ এদোন উদ্যানের মতো হল এবং উচ্ছিন্ন ধ্বংসিত ও উৎপাটিত শহর সব প্রাচীরে ঘেরা ও বসবাসের জায়গা হল।