Ezekiel 36:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকে বলবে, এই ধ্বংসিত দেশ আদন বাগানের মত হল এবং উচ্ছিন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগরগুলো প্রাচীরবেষ্টিত ও বসতিস্থান হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলবে, “এই দেশটা আগে ধ্বংস হয়ে পড়েছিল সেটি এখন এদন উদ্যানের মতো হয়েছে; নগরগুলি ধ্বংস অবস্থায় পড়েছিল, জনশূন্য ও ভাঙাচোরা হয়েছিল, এখন সেগুলি প্রাচীরে ঘেরা ও লোকেরা সেখানে বাস করছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকে বলিবে, এই ধ্বংসিত দেশ এদন উদ্যানের তুল্য হইল, এবং উচ্ছিন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগর সকল প্রাচীরবেষ্টিত ও বসতিস্থান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকে বলিবে, এই ধ্বংসিত দেশ এদন উদ্যানের তুল্য হইল, এবং উচ্ছিন্ন, ধ্বংসিত ও উৎপাটিত নগর সকল প্রাচীরবেষ্টিত ও বসতিস্থান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলবে যে, এই দেশটা আগে ধ্বংস হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেটা এদন বাগানের মত হয়েছে; তার শহরগুলো ধ্বংস, জনশূন্য ও ভাংগাচোরা হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেগুলো দেয়াল-ঘেরা ও বাস করবার জায়গা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলবে যে, এই দেশটা আগে ধ্বংস হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেটা আদন বাগানের মত হয়েছে; তার শহরগুলো ধ্বংস, জনশূন্য ও ভাংগাচোরা হয়ে পড়ে ছিল, কিন্তু এখন সেগুলো দেয়াল-ঘেরা ও বাস করবার জায়গা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দেখবে সে-ই বলবে, একদিন যে জায়গা ধূ ধূ করত, আজ সেখানে উদ্যানের মনোরম শোভা বিরাজ করছে। যে সমস্ত নগর-জনপদ ভেঙ্গে-চূরে তছনছ হয়ে গিয়েছিল, লুন্ঠিত ও বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এখন সেগুলিতে আবার জনবসতি হড়ে উঠেছে এবং সেগুলি হয়েছে সুরক্ষিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলবে, ‘অতীতে এই দেশ ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এখন তা এদোন উদ্যানের মত| শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল| সেগুলো ধ্বংসস্থান ও শূন্য হয়ে গিয়েছিল কিন্তু এখন তা সুরক্ষিত এবং লোকে সেখানে বাস করছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা বলবে, “এই দেশ ধ্বংসিত, কিন্তু এদোন বাগানের মত হল; উচ্ছিন্ন, ধ্বংসিত ও উত্পাটিত শহর সব পাঁচিলে ও বসবাসের জায়গা হল।”