Ezekiel 36:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন পবিত্র ভেড়ার পালে, যেমন জেরুশালেমে ঈদের সময়ের ভেড়ার পালে, তেমনি লোকজন দ্বারা এই উচ্ছিন্ন নগরগুলো পরিপূর্ণ হবে; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন জেরুশালেমে পর্বের সময় উৎসর্গের জন্য মেষে ভরে যায়। তেমনি ধ্বংস হওয়া নগরগুলি মানুষে ভরে যাবে। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন পবিত্র মেষপালে, যেমন যিরূশালেমের পর্ব্বসময়ের মেষপালে, তেমনি মনুষ্যপালে এই উচ্ছিন্ন নগর সকল পরিপূর্ণ হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন পবিত্র মেষপালে, যেমন যিরূশালেমের পর্বসময়ের মেষপালে, তেমনি মনুষ্যপালে এই উচ্ছিন্ন নগর সকল পরিপূর্ণ হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমে নির্দিষ্ট পর্বের সময়ে যেমন উৎসর্গের ভেড়ায় ভরে যায় তেমনি ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো অসংখ্য মানুষে ভরে যাবে। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমে নির্দিষ্ট ঈদের সময়ে যেমন কোরবানীর ভেড়ায় ভরে যায় তেমনি ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো অসংখ্য মানুষে ভরে যাবে। তখন তারা জানবে যে, আমিই মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসবে বলিদানের জন্য জেরুশালেম যেমন মেষপালে পরিপূর্ণ হয়ে যায়, সেইরকম জনমানবে পরিপূর্ণ হয়ে যাবে সেই সমস্ত নগরী যেগুলি আজ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র উৎসবগুলির সময় জেরুশালেম যেমন মেষপালে ও ছাগপালে পূর্ণ হয়ে যায়, সেই একই ভাবে শহরগুলো ও ধ্বংসস্তূপগুলো লোকজনে ভরে যাবে; তখন তারা জানবে যে আমিই প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন পবিত্র মেষপালে, যেমন যিরুশালেমের পর্বদিনের র মেষপালে, তেমনি মানুষের পালে এই উচ্ছিন্ন শহর সব পরিপূর্ণ হবে; তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু।