Ezekiel 36:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য, হে ইসরাইলের পর্বতমালা, তোমরা সার্বভৌম মাবুদের কালাম শোন; সার্বভৌম মাবুদ সেই পর্বত, উপপর্বত, পানির প্রবাহ ও উপত্যকা সবকিছুকে এবং সেই ধ্বংসপ্রাপ্ত কাঁথড়া ও পরিত্যক্ত নগরগুলোকে এই কথা বলেন, তোমরা চারদিকের জাতিদের অবশিষ্ট অংশের লুটদ্রব্য ও হাসির পাত্র হয়েছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য, হে ইস্রায়েলের পাহাড়েরা, সার্বভৌম সদাপ্রভুর বাক্য শোনো: সার্বভৌম সদাপ্রভু পাহাড় ও ছোটো পাহাড়, খাদ ও উপত্যকাগুলি, জনশূন্য ধ্বংসস্থান ও পরিত্যক্ত নগর সকলকে এই কথা বলেন, তোমরা চারিদিকের জাতিগণের বাকি অংশের লুট ও হাসির পাত্র হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য, হে ইস্রায়েলের পর্ব্বতগণ, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু সেই পর্ব্বত, উপপর্ব্বত, জলপ্রবাহ ও উপত্যকা সকলকে এবং সেই ধ্বংসিত কাঁথড়া ও পরিত্যক্ত নগর সকলকে এই কথা কহেন, তোমরা চারিদিকের জাতিগণের অবশিষ্ট অংশের লুটদ্রব্য ও হাস্যের পাত্র হইয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য, হে ইস্রায়েলের পর্বতগণ, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু সেই পর্বত, উপপর্বত, জলপ্রবাহ ও উপত্যকা সকলকে এবং সেই ধ্বংসিত স্তূপ ও পরিত্যক্ত নগর সকলকে এই কথা কহেন, তোমরা চারিদিকের জাতিগণের অবশিষ্ট অংশের লুটদ্রব্য ও হাস্যের পাত্র হইয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই হে ইস্রায়েলের পাহাড়-পর্বত, তোমরা আমার বাক্য শোন। হে বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলো, জনশূন্য সব ধ্বংসস্থান এবং তোমাদের চারপাশের অন্যান্য জাতিরা যেগুলোকে লুট ও হাসির পাত্র করেছে সেই সব ছেড়ে যাওয়া শহরগুলো,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই হে ইসরাইলের পাহাড়-পর্বত, তোমরা আমার কালাম শোন। হে বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলো, জনশূন্য সব ধ্বংসস্থান এবং তোমাদের চারপাশের অন্যান্য জাতিরা যেগুলোকে লুট ও হাসির পাত্র করেছে সেই সব ছেড়ে যাওয়া শহরগুলো,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে পাহাড়-পর্বত, হে নদী-নির্ঝর-উপত্যকা, ধ্বংসস্তূপের মাঝে পরিত্যক্ত স্থান, হে জনশূন্য দলিত-মথিত শহর-নগর, প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের উপহাসে জর্জরিত করেছিল একদিন! আমি, সর্বাধিপতি প্রভু, এবার শোন, যা বলি তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই হে ইস্রায়েলের পর্বতগণ, প্রভু, আমার সদাপ্রভুর এই বাক্যগুলি শোন: প্রভু আমার সদাপ্রভু এই বাক্য পর্বতগণের, জলস্রোত সকলের ও উপত্যকাগুলির, শূন্য ধ্বংসস্থান ও পরিত্যক্ত শহরগুলির – যেখানে লুঠ করা হয়েছে এবং যাদের নিয়ে তার চারপাশের জাতিগুলি হাসাহাসি করে, তাদের উদ্দেশ্যে বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য, হে ইস্রায়েলের পর্বতরা, তোমার প্রভু সদাপ্রভুর বাক্য শোন; প্রভু সদাপ্রভু সেই পর্বত, উপপর্বত, জলপ্রবাহ ও উপত্যকা সবাইকে এবং সেই ধ্বংসিত ঢিবি ও পরিত্যক্ত শহরগুলিকে এই কথা বলেন, তোমার চারিদিকের জাতিদের বাকি অংশের লুটের জিনিস ও হাস্যের পাত্র হয়েছ;