Ezekiel 36:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি ইসরাইল দেশের বিষয়ে ভবিষ্যদ্বাণী বল এবং সেই পর্বত, উপপর্বত, পানির প্রবাহ ও উপত্যকার সকলকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি আমার অর্ন্তজ্বালায় ও আমার কোপে বলেছি, তোমরা জাতিদের কাছে অপমান বহন করেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তুমি ইস্রায়েল দেশ সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করো এবং পাহাড় ও ছোটো পাহাড়, খাদ ও উপত্যকাগুলিকে বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জ্বালাপূর্ণ ক্রোধে আমি এই কথা বলছি, কারণ তোমরা অন্যান্য জাতির কাছ থেকে অপমান ভোগ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি ইস্রায়েল-ভূমির বিষয়ে ভাববাণী বল, এবং সেই পর্ব্বত, উপপর্ব্বত, জলপ্রবাহ ও উপত্যকা সকলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি আমার অন্তর্জ্বালায় ও আমার কোপে বলিয়াছি, তোমরা জাতিগণের কাছে অপমান বহন করিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি ইস্রায়েল-ভূমির বিষয়ে ভাববাণী বল, এবং সেই পর্বত, উপপর্বত, জলপ্রবাহ ও উপত্যকার সকলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি আমার অর্ন্তজ্বালায় ও আমার কোপে বলিয়াছি, তোমরা জাতিগণের কাছে অপমান বহন করিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েল দেশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী বল। তার বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলোকে বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমার অন্তরের জ্বালাপূর্ণ ক্রোধে আমি কথা বলছি, কারণ তোমরা অন্যান্য জাতির কাছ থেকে অপমান ভোগ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি ইসরাইল দেশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী বল। তার বড় বড় ও ছোট ছোট পাহাড়, খাদ ও উপত্যকাগুলোকে বল যে, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘আমার দিলের জ্বালাপূর্ণ রাগে আমি কথা বলছি, কারণ তোমরা অন্যান্য জাতির কাছ থেকে অপমান ভোগ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, ঐ সমস্ত জাতি যেভাবে তাদের অপমান ও লাঞ্ছনা করেছে তারই প্রতিক্রিয়ায় আমি, সর্বাধিপতি প্রভু ক্ষোভে, ক্রোধে যা বলেছি, সেই কথা ইসরায়েল ভূমিকে ভবিষ্যদ্বাণী করে বল, তার গিরিপর্বত, নদী-উপত্যকাদের কাছে পৌঁছে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই, ইস্রায়েল দেশ সম্বন্ধে এই কথাগুলি বল| এই কথাগুলি পাহাড়, পর্বত, জলস্রোত ও উপত্যকাগুলিকে বল| তাদের বল, প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি আমার অন্তর্জ্বালা নিয়ে কথা বলব| কারণ ঐসব জাতির অপমান তোমাদের সহ্য করতে হয়েছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি ইস্রায়েল ভূমির বিষয়ে ভাববাণী বল এবং সেই পর্বত, উপপর্বত, জলপ্রবাহ ও উপত্যকা সবাইকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি আমার ক্রোধের ও আমার রাগে বলেছি, তোমার জাতিদের কাছে অপমান বহন করেছ;