Ezekiel 36:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি আমার হাত তুলে শপথ করেছি, তোমাদের চারদিকে যে জাতিরা আছে, তারাই নিশ্চয় নিজেদের অপমান বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি হাত তুলে শপথ করে বলছি যে, তোমাদের চারপাশের জাতিরাও অপমান ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি নিজ হস্ত তুলিয়া শপথ করিয়াছি, তোমাদের চারিদিকে যে জাতিগণ আছে, তাহারাই নিশ্চয় আপনাদের অপমান বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি নিজ হস্ত তুলিয়া শপথ করিয়াছি, তোমাদের চারিদিকে যে জাতিগণ আছে, তাহারাই নিশ্চয় আপনাদের অপমান বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি শপথ করে বলছি যে, তোমাদের চারপাশের জাতিরাও অপমান ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি কসম খেয়ে বলছি যে, তোমাদের চারপাশের জাতিরাও অপমান ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু শপথ করে বলছি যে, প্রতিবেশী জাতিগুলি লাঞ্ছিত, অপমানিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমিই সেই যে প্রতিশ্রুতি করেছ, আমি দিব্য দিয়ে বলছি, তোমার চারধারের জাতিকে ঐসব অপমানের জন্য দুঃখ ভোগ করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমি নিজের হাত তুলে শপথ করেছি, তোমাদের চারিদিকে যে জাতিরা আছে, তারাই নিশ্চয় অপমান বহন করবে।