Ezekiel 36:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হে ইসরাইলের পর্বতমালা, তোমরা নিজেদের শাখা বাড়িয়ে আমার লোক ইসরাইলকে নিজ নিজ ফল দেবে, কেননা তাদের আগমন সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু তোমরা, হে ইস্রায়েলের পাহাড়েরা, তোমাদের গাছের ডালপালা ছড়িয়ে দিয়ে আমার লোক ইস্রায়েলীদের অনেক ফল দেবে, কারণ তারা শীঘ্রই ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হে ইস্রায়েলের পর্ব্বতগণ, তোমরা আপনাদের শাখা বাড়াইয়া আমার প্রজা ইস্রায়েলকে আপন আপন ফল দিবে, কেননা তাহাদের আগমন সন্নিকট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হে ইস্রায়েলের পর্বতগণ, তোমরা আপনাদের শাখা বাড়াইয়া আমার প্রজা ইস্রায়েলকে আপন আপন ফল দিবে, কেননা তাহাদের আগমন সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘কিন্তু হে ইস্রায়েলের পাহাড়-পর্বত, তোমরা তোমাদের গাছের ডালপালা ছড়িয়ে দিয়ে আমার লোক ইস্রায়েলীয়দের অনেক ফল দেবে, কারণ তারা শীঘ্রই ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘কিন্তু হে ইসরাইলের পাহাড়-পর্বত, তোমরা তোমাদের গাছের ডালপালা ছড়িয়ে দিয়ে আমার বান্দা বনি-ইসরাইলদের অনেক ফল দেবে, কারণ তারা শীঘ্রই ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে আমার ইসরায়েলী প্রজাবৃন্দ, ইসরায়েলের পর্বতমালায় বৃক্ষরাজি আবার শাখায়-পল্লবে বেড়ে উঠবে, তোমাদের জন্য উৎপাদন করবে ফল সম্ভার। শীঘ্রই তোমার আবার স্বদেশে ফিরে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু ইস্রায়েলের পর্বতরা, তোমরা নতুন গাছের জন্ম দেবে আর আমার ইস্রায়েলীয় প্রজাদের জন্য ফল উৎপন্ন করবে| আমার প্রজারা শীঘ্রই ফিরে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু, হে ইস্রায়েল পর্বতরা, তোমার নিজেদের ডাল বাড়িয়ে আমার প্রজা ইস্রায়েলকে নিজেদের ফল দেবে, কারণ তাদের আগমন কাছাকাছি।