Ezekiel 37:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন, তিনি আমাকে যে হুকুম দিলেন, সেই অনুসারে আমি ভবিষ্যদ্বাণী বললাম; তাতে রূহ্ তাদের মধ্যে প্রবেশ করলো এবং তারা জীবিত হল ও নিজ নিজ পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে এক বিশাল বাহিনী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য তাঁর আদেশমতোই আমি ভবিষ্যদ্বাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকল; তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল, তারা ছিল এক বিরাট সৈন্যদল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন, তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, তদনুসারে আমি ভাববাণী বলিলাম; তাহাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল, এবং তাহারা জীবিত হইল, ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল; সে অতিশয় মহতী বাহিনী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন, তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, তদনুসারে আমি ভাববাণী বলিলাম; তাহাতে আত্মা তাহাদের মধ্যে প্রবেশ করিল, এবং তাহারা জীবিত হইল, ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল; সে অতিশয় মহতী বাহিনী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তাঁর আদেশমতই আমি ভবিষ্যদ্বাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকল; তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল। তারা ছিল এক বিরাট সৈন্যদল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তাঁর হুকুমমতই আমি ভবিষ্যদ্বাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকল; তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল। তারা ছিল এক বিরাট সৈন্যদল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি উচ্চারণ করলাম দৈববাণী, সঙ্গে সঙ্গে শ্বাসবায়ু সঞ্চারিত হল দেহগুলিতে। সঞ্জীবিত হল তারা, উঠে দাঁড়াল। বিশাল এক সৈন্যবাহিনী গড়ে তোলার পক্ষে এদের সংখ্যা যথেষ্টই ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু যেমনটি বলেছিলেন, তাঁর হয়ে আমি বাতাসের সাথে সেই ভাবেই কথা বললাম আর সেই মৃতদেহগুলির মধ্যে আত্মা এল| তারা জীবনে ফিরে এসে উঠে দাঁড়াল – সে এক বিশাল সেনাদল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন, সেই অনুসারে আমি ভাববাণী বললাম; তাতে আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা জীবিত হল ও নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াল; সে খুব বিরাট বাহিনী।