Ezekiel 37:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এ সমস্ত অস্থিগুলো হল ইসরাইল-কুল; দেখ, তারা বলছে, আমাদের অস্থিগুলো শুকিয়ে গেছে এবং আমাদের আশা নষ্ট হয়েছে; আমরা একেবারে উচ্ছিন্ন হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, এই হাড়গুলি হল সমস্ত ইস্রায়েল কুল। তারা বলছে, ‘আমাদের হাড়গুলি শুকিয়ে গেছে আর আমাদের আশাও চলে গেছে; আমরা মরে গেছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই সকল অস্থি সমস্ত ইস্রায়েল-কুল; দেখ, তাহারা বলিতেছে, আমাদের অস্থি সকল শুষ্ক হইয়া গিয়াছে, এবং আমাদের আশ্বাস নষ্ট হইয়াছে; আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই সকল অস্থি সমস্ত ইস্রায়েল-কুল; দেখ, তাহারা বলিতেছে, আমাদের অস্থি সকল শুষ্ক হইয়া গিয়াছে, এবং আমাদের আশা নষ্ট হইয়াছে; আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এই হাড়গুলো হল গোটা ইস্রায়েল জাতি। তারা বলছে, ‘আমাদের হাড়গুলো শুকিয়ে গেছে আর আমাদের আশাও চলে গেছে; আমরা মরে গেছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এই হাড়গুলো হল গোটা ইসরাইল জাতি। তারা বলছে, ‘আমাদের হাড়গুলো শুকিয়ে গেছে আর আমাদের আশাও চলে গেছে; আমরা মরে গেছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আমাকে বললেন, হে মর্ত্যমানব, ইসরায়েল জাতির এই অস্থিগুলির মতই। তারা বলে, তারা শুকিয়ে গেছে। তাদের জীবনে কোন আশা নেই, নেই কোন ভবিষ্যৎ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু আমার সদাপ্রভু আমায় বললেন, “হে মনুষ্যসন্তান, এই অস্থিগুলো সমস্ত ইস্রায়েল পরিবারের মত| ইস্রায়েলের লোকরা বলে, ‘আমাদের অস্থিগুলো শুকিয়ে গেছে| আমাদের আশা শেষ হয়েছে| আমরা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছি!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে বললেন, হে মানুষের-সন্তান, এই সব হাড় সব ইস্রায়েল কুলের; দেখ, তারা বলছে, আমাদের হাড় সব শুকনো হয়ে গিয়েছে এবং আমাদের আশ্বাস নষ্ট হয়েছে; আমরা একেবারে উচ্ছিন্ন হলাম।