Ezekiel 37:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তুমি ভবিষ্যদ্বাণী বল, তাদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তোমাদের কবরগুলো খুলে দেব, হে আমার লোকবৃন্দ, তোমাদের কবর থেকে তোমাদের উত্থাপন করবো এবং ইসরাইল দেশে নিয়ে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য তুমি ভবিষ্যদ্বাণী করো এবং তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে আমার লোকসকল, আমি তোমাদের কবর খুলে দেব এবং তোমাদের সেখান থেকে বার করে আনব; তোমাদের আমি আবার ইস্রায়েল দেশে ফিরিয়ে আনব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তুমি ভাববাণী বল, তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব, হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব, এবং তোমাদিগকে ইস্রায়েল দেশে লইয়া যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তুমি ভাববাণী বল, তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব, হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব, এবং তোমাদিগকে ইস্রায়েল-দেশে লইয়া যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি তাদের কাছে এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে আমার লোকেরা, আমি তোমাদের কবর খুলে সেখান থেকে তোমাদের তুলে আনব। ইস্রায়েল দেশে আমি তোমাদের ফিরিয়ে আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি তাদের কাছে এই ভবিষ্যদ্বাণী বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হে আমার বান্দারা, আমি তোমাদের কবর খুলে সেখান থেকে তোমাদের তুলে আনব। ইসরাইল দেশে আমি তোমাদের ফিরিয়ে আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই তুমি আমার প্রজা ইসরায়েলের কাছে দৈববাণী উচ্চারণ কর। তাদের বল, আমি সর্বাধিপতি প্রভু তাদের সমাধি উন্মুক্ত করব, সেখান থেকে তাদের বার করে আনব এবং ফিরিয়ে আনব ইসরায়েল ভূমিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, তাদের বল: প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, আমার স্বপক্ষে একটি ভাব্বানী| তাদের বল, ‘ওহে আমার লোকরা, আমি তোমাদের কবরগুলো খুলে দেব এবং তোমাদের বের করে আনব! তারপর আমি তোমাদের ইস্রায়েলে ফিরিয়ে আনব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তুমি ভাববাণী বল, তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাদের কবর সব খুলে দেব, হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব এবং তোমাদেরকে ইস্রায়েল-দেশে নিয়ে যাব।