Ezekiel 37:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ, কেননা আমি তোমাদের কবরগুলো খুলে দেব এবং হে আমার লোকবৃন্দ, তোমাদের কবর থেকে তোমাদেরকে উত্থাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন তোমাদের কবর খুলে তোমাদের বের করে আনব তখন আমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু, কেননা আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব, এবং হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু, কেননা আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব, এবং হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন তোমাদের কবর খুলে সেখান থেকে তোমাদের বের করে আনব তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন তোমাদের কবর খুলে সেখান থেকে তোমাদের বের করে আনব তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি সমাধি উন্মুক্ত করে আমার প্রজাদের বাইরে নিয়ে আসব, তখনই তারা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার প্রজারা, আমি তোমাদের কবর খুলে বের করে আনলে তোমরা জানবে যে আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ আমি তোমাদের কবর সব খুলে দেব এবং হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব।