Ezekiel 37:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি নিজের জন্য একখানি কাঠ নিয়ে তার উপরে এই কথা লেখ, ‘এহুদার জন্য এবং তার সখা সঙ্গে যুক্ত বনি-ইসরাইলদের জন্য।’ পরে আর একখানি কাঠ নিয়ে তার উপরে লেখ, ‘ইউসুফের জন্য, তা আফরাহীম ও তার সঙ্গে যুক্ত সমস্ত ইসরাইল-কুলের কাঠ।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, একটি কাঠের লাঠি নিয়ে তুমি তার উপর এই কথা লেখ, ‘যিহূদা ও তাঁর সঙ্গের ইস্রায়েলীদের জন্য।’ তারপর আরও একটি কাঠের লাঠি নিয়ে তার উপর লেখ, ‘যোষেফের লাঠি (মানে ইফ্রয়িমের) ও তাঁর সঙ্গের সমস্ত ইস্রায়েলীদের জন্য।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি আপনার জন্য একখানি কাষ্ঠ লইয়া তাহার উপরে এই কথা লিখ, ‘যিহূদার জন্য, এবং তাহার সখা ইস্রায়েল-সন্তানদের জন্য।’ পরে আর একখানি কাষ্ঠ লইয়া তাহার উপরে লিখ, ‘যোষেফের জন্য, ইহা ইফ্রয়িমের ও তাহার সখা সমস্ত ইস্রায়েল-কুলের কাষ্ঠ।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি আপনার জন্য একখানি কাষ্ঠ লইয়া তাহার উপরে এই কথা লিখ, ‘যিহূদার জন্য এবং তাহার সখা ইস্রায়েল-সন্তানদের জন্য।’ পরে আর একখানি কাষ্ঠ লইয়া তাহার উপরে লিখ, ‘যোষেফের জন্য, ইহা ইফ্রয়িমের ও তাহার সখা সমস্ত ইস্রায়েল-কুলের কাষ্ঠ।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, একটা লাঠি নিয়ে তুমি তার উপর এই কথা লেখ, ‘যিহূদা ও তার সংগের ইস্রায়েলীয়দের জন্য।’ তারপর আর একটা লাঠি নিয়ে তার উপরে লেখ, ‘ইফ্রয়িমের লাঠি, অর্থাৎ যোষেফ ও তার সংগের সমস্ত ইস্রায়েলীয়দের জন্য।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, একটা লাঠি নিয়ে তুমি তার উপর এই কথা লেখ, ‘এহুদা ও তার সংগের বনি-ইসরাইলদের জন্য।’ তারপর আর একটা লাঠি নিয়ে তার উপরে লেখ, ‘আফরাহীমের লাঠি, অর্থাৎ ইউসুফ ও তার সংগের সমস্ত বনি-ইসরাইলদের জন্য।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, একটি কাষ্ঠফলক নাও এবং তার উপরে লেখ, ‘যিহুদ রাজ্য’। তারপর আর একটি ফলক নিয়ে তার উপর লেখ, ‘ইসরায়েল রাজ্য’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, একটা লাঠি নিয়ে তার উপরে এই বার্তা লেখ: ‘এই লাঠি যিহূদা ও ইস্রায়েলীয়দের অধিকারভুক্ত|’ তারপর আরেকটা লাঠি নিয়ে তাতে লেখ: ‘ইফ্রয়িমের এই লাঠি যোষেফ ও তার বন্ধু ইস্রায়েলীয়দের|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে মানুষের-সন্তান তুমি নিজের জন্য একটা কাঠ নিয়ে তার ওপরে এই কথা লেখো, যিহূদার জন্য এবং তার সঙ্গী ইস্রায়েল-সন্তানদের জন্য। পরে একখানি কাঠ নিয়ে তার ওপরে লেখো, যোষেফের জন্য, এটা ইফ্রয়িমের ও তার সঙ্গী সব ইস্রায়েল কুলের কাঠ।