Ezekiel 37:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই দু’খানি কাঠ পরস্পর জোড়া দিয়ে তোমার জন্য একটি কাঠ কর, দু’খানি কাঠ তোমার হাতে একীভূত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দুটো লাঠি জোড়া দিয়ে একটি লাঠি বানাও যেন তোমার হাতে সেই দুটো একটি লাঠিই হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই দুইখানি কাষ্ঠ পরস্পর যোড়া দিয়া তোমার জন্য একটি কাষ্ঠ কর, দুইখানি তোমার হস্তে একীভূত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই দুইখানি কাষ্ঠ পরস্পর জোড়া দিয়া তোমার জন্য একটি কাষ্ঠ কর, দুইখানি তোমার হস্তে একীভূত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেই দু’টা লাঠি জোড়া দিয়ে একটা লাঠি বানাও যাতে তোমার হাতে সেই দু’টা একটা লাঠিই হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেই দু’টা লাঠি জোড়া দিয়ে একটা লাঠি বানাও যাতে তোমার হাতে সেই দু’টা একটা লাঠিই হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার দুটো ফলকের শেষ প্রান্ত জোড়া দিয়ে এমন ভাবে ধর যাতে দেখে মনে হয় একটা ফলক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঐ দুই লাঠি পুড়বে; তোমার হাতে সে দুটো যেন একটা লাঠিতে পরিণত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই দুটি কাঠ পরস্পর জোড়া দিয়ে একটি কাঠ কর, যাতে তোমার হাতে এক হয়।