Ezekiel 37:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি তাদের বলো, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আফরাহীমের হাতে ইউসুফের যে কাঠ আছে, আমি তা গ্রহণ করবো ও তার সঙ্গে যুক্ত ইসরাইলের বংশদেরকে গ্রহণ করবো, তাদেরকে ওর অর্থাৎ এহুদার কাঠের সঙ্গে জোড়া দেব এবং তাদেরকে একটি কাঠ করবো, তাতে সেই সকল আমার হাতে একীভূত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বোলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমি যোষেফের লাঠি গ্রহণ করব—যেটি ইফ্রয়িমের হাতে আছে—এবং ইস্রায়েলীদের গোষ্ঠীগুলির যে লাঠিটি আছে আমি সেটি নিয়ে যিহূদার লাঠির সঙ্গে জোড়া দিয়ে একটি কাঠের লাঠিই বানাব, আর সেই দুই লাঠি আমার হাতে একটিই হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ইফ্রয়িমের হস্তে যোষেফের যে কাষ্ঠ আছে, আমি তাহা গ্রহণ করিব, ও তাহার সখা ইস্রায়েলের বংশদিগকে গ্রহণ করিব, তাহাদিগকে উহার অর্থাৎ যিহূদার কাষ্ঠের সহিত যোড়া দিব, এবং তাহাদিগকে একটি কাষ্ঠ করিব, তাহাতে সে সকল আমার হস্তে একীভূত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ইফ্রয়িমের হস্তে যোষেফের যে কাষ্ঠ আছে, আমি তাহা গ্রহণ করিব, ও তাহার সখা ইস্রায়েলের বংশদিগকে গ্রহণ করিব, তাহাদিগকে উহার অর্থাৎ যিহূদার কাষ্ঠের সহিত জোড়া দিব, এবং তাহাদিগকে একটি কাষ্ঠ করিব, তাহাতে সেই সকল আমার হস্তে একীভূত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তুমি তাদের বলবে যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘ইফ্রয়িমের হাতে যোষেফ ও তার সংগের ইস্রায়েলের গোষ্ঠীগুলোর যে লাঠিটা আছে আমি সেটা নিয়ে যিহূদার লাঠির সংগে জোড়া দিয়ে একটা লাঠিই বানাব আর সেই দু’টা আমার হাতে একটাই হবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তুমি তাদের বলবে যে, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘আফরাহীমের হাতে ইউসুফ ও তার সংগের ইসরাইলের গোষ্ঠীগুলোর যে লাঠিটা আছে আমি সেটা নিয়ে এহুদার লাঠির সংগে জোড়া দিয়ে একটা লাঠিই বানাব আর সেই দু’টা আমার হাতে একটাই হবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন বলো, আমি সর্বাধিপতি প্রভু ইসরায়েলের প্রতীক এই ফলকের সঙ্গে যিহুদার প্রতীক ফলককে জুড়ে একটি ফলক তৈরী করব। এই ফলক থাকবে আমার হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বলো যে প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি যোষেফের লাঠিটি নেব যেটি ইফ্রয়িম এবং তার বন্ধু ইস্রায়েলীয়দের হাতে আছে; তারপর সেই লাঠির সাথে আমি যিহূদার লাঠিটা জুড়ে দিয়ে একটা লাঠিতে পরিণত করব| আমার হাতে তারা একটা লাঠিতে পরিণত হবে!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি তাদেরকে বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, ইফ্রয়িমের হাতে যোষেফের যে কাঠ আছে, আমি তা গ্রহণ করব, তাদেরকে ওর অর্থাৎ যিহূদার কাঠের সঙ্গে জোড়া দেব এবং তাদেরকে একটি কাঠ করব, তাতে সে সব আমার হাতে এক হবে।