Ezekiel 37:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি চারদিকে তাদের কাছ দিয়ে আমাকে গমন করালেন; আর দেখ, সেই উপত্যকায় বিস্তর অস্থি ছিল; এবং দেখ, সেইগুলো খুবই শুকনো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে তার মধ্যে দিয়ে যাতায়াত করালেন, আর আমি সেই উপত্যকার মধ্যে অসংখ্য হাড় দেখলাম, হাড়গুলি ছিল খুব শুকনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি চারিদিকে তাহাদের নিকট দিয়া আমাকে গমন করাইলেন; আর দেখ, সেই সমস্থলীর পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল; এবং দেখ, সে সকল অতিশয় শুষ্ক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি চারিদিকে তাহাদের নিকট দিয়া আমাকে গমন করাইলেন; আর দেখ, সেই সমস্থলীর পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল; এবং দেখ, সেই সকল অতিশয় শুষ্ক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেগুলোর চারপাশ দিয়ে আমাকে নিয়ে গেলেন। আমি সেই উপত্যকার মধ্যে অনেক হাড়গোড় দেখলাম; সেগুলো ছিল খুব শুকনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেগুলোর চারপাশ দিয়ে আমাকে নিয়ে গেলেন। আমি সেই উপত্যকার মধ্যে অনেক হাড়গোড় দেখলাম; সেগুলো ছিল খুব শুকনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে উপত্যকার চারিদিকে ঘুরিয়ে আনলেন। সেখানে দেখলাম, অনেক অস্থি ছড়ানো রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই উপত্যকার মাটিতে অনেক অস্থি পড়েছিল| প্রভু সেই অস্থির চারপাশে আমাকে হাঁটালেন| আমি দেখলাম অস্থিগুলো অত্যন্ত শুকনো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি চারিদিকে তাদের কাছ দিয়ে আমাকে নিয়ে গেলেন; আর দেখ, সেই উপত্যকার ওপরে প্রচুর হাড় ছিল এবং দেখ, সে সব খুব শুকনো।