Ezekiel 37:21 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তাদেরকে বলো, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, বনি-ইসরাইলেরা যেখানে যেখানে গমন করেছে, আমি সেখানকার জাতিদের মধ্য থেকে তাদেরকে গ্রহণ করবো এবং চারদিক থেকে তাদের একত্র করে তাদের দেশে নিয়ে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ইস্রায়েলীরা যেসব জাতিদের মধ্যে আছে সেখান থেকে আমি তাদের বার করে আনব এবং চারদিক থেকে তাদের জড়ো করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ইস্রায়েল-সন্তানেরা যেখানে যেখানে গমন করিয়াছে, আমি তথাকার জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে গ্রহণ করিব, এবং চারিদিক্‌ হইতে তাহাদিগকে একত্র করিয়া তাহাদের দেশে লইয়া যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ইস্রায়েল-সন্তানেরা যেখানে যেখানে গমন করিয়াছে, আমি তথাকার জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে গ্রহণ করিব, এবং চারিদিক হইতে তাহাদিগকে একত্র করিয়া তাহাদের দেশে লইয়া যাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বল যে, আমি সর্বাধিপতি প্রভু সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে থাকা আমার সমস্ত প্রজাদের একত্র করব এবং ফিরিয়ে আনব তাদের আপন দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের বলো, প্রভু আমার সদাপ্রভু বলেন, ‘ইস্রায়েলের লোকে যে যে জাতির মধ্যে ছড়িয়ে গিয়েছে আমি তাদের সেখান থেকে আনব| আমি তাদের চারদিক থেকে জড়ো করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ! ইস্রায়েল-সন্তানেরা যেখানে গিয়েছে, আমি সেখানকার জাতিদের মধ্যে থেকে তাদেরকে গ্রহণ করব এবং চারিদিক থেকে তাদেরকে জড়ো করে তাদের দেশে নিয়ে যাব।