Ezekiel 37:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি সেই দেশে, ইসরাইলের পর্বতগুলোতে, তাদের একই জাতি করবো ও একই বাদশাহ্ তাদের সকলের বাদশাহ্ হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের পাহাড়গুলির উপরে আমি তাদের একই জাতি করব। তাদের সকলের উপরে একজনই রাজা হবে এবং তারা কখনও দুই জাতি হবে না কিংবা দুই রাজ্যে বিভক্ত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্ব্বতসমূহে, তাহাদিগকে একই জাতি করিব, ও একই রাজা তাহাদের সকলের রাজা হইবেন; তাহারা আর দুই জাতি হইবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্বতসমূহে, তাহাদিগকে একই জাতি করিব, ও একই রাজা তাহাদের সকলের রাজা হইবেন; তাহারা আর দুই জাতি হইবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে আমি তাদের নিয়ে একটাই রাজ্য করব। তাদের সকলের উপরে একজনই রাজা হবে এবং তারা আর কখনও দুই হবে না কিম্বা দু’টা রাজ্যে ভাগ হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে ইসরাইলের পাহাড়-পর্বতের উপরে আমি তাদের নিয়ে একটাই রাজ্য করব। তাদের সকলের উপরে একজনই বাদশাহ্ হবে এবং তারা আর কখনও দুই হবে না কিংবা দু’টা রাজ্যে ভাগ হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বতমালায় সাজানো সেই ইসরায়েল দেশে আমি তাদের এক জাতিতে পরিণত করব। তাদের শাসন-শৃঙ্খলা পরিচালনার জন্য একজন রাজা থাকবে। তারা আর কোন দিন দুটি জাতিতে বা রাজ্যে বিভক্ত থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের পর্বতময় দেশে আমি তাদের এক জাতিতে পরিণত করব| তাদের সবার এক রাজা হবে| তারা আর দুটি জাতি হয়ে থাকবে না আর দুই রাজ্যে বিভক্ত হয়ে থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্বতগুলিতে, তাদেরকে একই জাতি করব ও একই রাজা তাদের সবার রাজা হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না।