Ezekiel 37:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা নিজেদের মূর্তি ও জঘন্য বস্তু দ্বারা এবং নিজেদের কোন অধর্ম দ্বারা নিজেদের আর নাপাক করবে না; হ্যাঁ, যেসব স্থানে তারা গুনাহ্‌ করেছে, তাদের সেসব বাসস্থান থেকে আমি তাদেরকে নিস্তার করবো এবং পাক-পবিত্র করবো; তাতে তারা আমার লোক হবে এবং আমি তাদের আল্লাহ্‌ হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সব প্রতিমা, ঘৃণ্য মূর্তি কিংবা তাদের কোনও অন্যায় দিয়ে তারা আর নিজেদের অশুচি করবে না, কারণ আমি তাদের সব পাপ ও বিপথে যাওয়া থেকে তাদের রক্ষা করব এবং শুচি করব। তারা আমার প্রজা হবে, এবং আমি তাদের ঈশ্বর হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আপনাদের পুত্তলি ও জঘন্য বস্তু দ্বারা এবং আপনাদের কোন অধর্ম্ম দ্বারা আপনাদিগকে আর অশুচি করিবে না; হাঁ, যে সকল স্থানে তাহারা পাপ করিয়াছে, তাহাদের সেই সকল বাসস্থান হইতে আমি তাহাদিগকে নিস্তার করিব, এবং তাহাদিগকে শুচি করিব; তাহাতে তাহারা আমার প্রজা হইবে, এবং আমি তাহাদের ঈশ্বর হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আপনাদের পুত্তলি ও জঘন্য বস্তু দ্বারা এবং আপনাদের কোন অধর্ম দ্বারা আপনাদের আর অশুচি করিবে না; হাঁ, যে সকল স্থানে তাহারা পাপ করিয়াছে, তাহাদের সেই সকল বাসস্থান হইতে আমি তাহাদিগকে নিস্তার করিব, এবং তাহাদিগকে শুচি করিব; তাহাতে তাহারা আমার প্রজা হইবে, এবং আমি তাহাদের ঈশ্বর হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সব প্রতিমা, মূর্তি কিম্বা তাদের কোন অন্যায় দিয়ে তারা আর নিজেদের অশুচি করবে না। তাদের সব পাপ ও বিপথে যাওয়া থেকে আমি তাদের রক্ষা করব এবং শুচি করব। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সব প্রতিমা, মূর্তি কিংবা তাদের কোন অন্যায় দিয়ে তারা আর নিজেদের নাপাক করবে না। তাদের সব গুনাহ্‌ ও বিপথে যাওয়া থেকে আমি তাদের রক্ষা করব এবং পাক-সাফ করব। তারা আমার বান্দা হবে এবং আমি তাদের আল্লাহ্‌ হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আর কখনও অলীক মূর্তির সেবায় বা জঘন্য কদাচারে লিপ্ত হয়ে নিজেদের অশুচি করবে না। আর পাপের সর্বপ্রকার পথ থেকে আমি তাদের দূরে রাখব, তারা আমার বাধ্য হবে, আর বিশ্বাসভঙ্গ করবে না। আমি তাদের শুচি করব। তারা হবে আমার প্রজা, আমি হব তাদের ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের ভ্রান্ত দেবদেবী, ভয়ঙ্কর মূর্ত্তিগুলি ও অপরাধ দ্বারা নিজেদের অবমাননা করবে না| কিন্তু আমি তাদের সেই সমস্ত স্থান থেকে রক্ষা করব যেখানে তারা পাপ করত| আমি তাদের ধুয়ে শুচি শুদ্ধ করব| তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা নিজেদের মূর্ত্তি ও জঘন্য জিনিস দিয়ে এবং নিজেদের কোনো অধর্ম্ম দ্বারা নিজেদেরকে আর অশুচি করবে না; হ্যাঁ, যে সব জায়গায় তারা পাপ করেছে, তাদের সেই বাসস্থান থেকে আমি তাদেরকে নিস্তার করব এবং তাদেরকে শুচি করব; তাতে তারা আমার প্রজা হবে এবং আমি তাদের উপরে ঈশ্বর হব।