Ezekiel 37:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার গোলাম দাউদ তাদের উপরে বাদশাহ্ হবেন; তাদের সকলের এক জনই পালক হবে এবং তারা আমার অনুশাসন পথে চলবে, আর আমার বিধিকলাপ রক্ষা করে তদনুযায়ী আচরণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমার দাস দাউদ তাদের রাজা হবে এবং তাদের পালক একজনই হবে। তারা আমার নিয়ম পালন করবে ও আমার বিধানের বিষয় যত্নবান হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার দাস দায়ূদ তাহাদের উপরে রাজা হইবেন; তাহাদের সকলের এক পালক হইবে, এবং তাহারা আমার শাসনপথে চলিবে, আর আমার বিধিকলাপ রক্ষা করিয়া তদনুযায়ী আচরণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার দাস দায়ূদ তাহাদের উপরে রাজা হইবেন; তাহাদের সকলের এক পালক হইবে, এবং তাহারা আমার শাসনপথে চলিবে, আর আমার বিধিকলাপ রক্ষা করিয়া তদনুযায়ী আচরণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমার দাস দায়ুদ তাদের রাজা হবে এবং তাদের সকলের পালক একজনই হবে। তারা আমার আইন-কানুন মতে চলবে এবং আমার সব নিয়ম সতর্ক হয়ে পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমার গোলাম দাউদ তাদের বাদশাহ্ হবে এবং তাদের সকলের পালক একজনই হবে। তারা আমার শরীয়ত মতে চলবে এবং আমার সব নিয়ম সতর্ক হয়ে পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার দাস দাউদের মত একজন রাজা হবে তাদের রাজা। একজন রাজার অধীনে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং একনিষ্ঠভাবে আমার অনুশাসন মেনে চলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘আমার দাস দায়ুদ তাদের রাজা হবে| তাদের সকলের একটি মাত্র মেষপালক আছে| তারা আমার নিয়ম মেনে চলবে ও বিধি পালন করবে এবং আমার কথা অনুসারে কাজ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার দাস দায়ূদ তাদের ওপরে রাজা হবেন; তাদের সবার এক পালক হবে এবং তারা আমার শাসন-পথে চলবে, আর আমার বিধিকলাপ রক্ষা করে সেই অনুযায়ী আচরণ করবে।