Ezekiel 37:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার গোলাম ইয়াকুবকে যে দেশ দিয়েছি, যার মধ্যে তোমাদের পূর্বপুরুষেরা বাস করতো, সেই দেশে তারা বাস করবে, তারা ও তাদের পুত্রপৌত্ররা চিরকাল বাস করবে এবং আমার গোলাম দাউদ চিরকালের জন্য তাদের নেতা হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছি, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করেছে সেখানেই তারা বাস করবে। তারা, তাদের ছেলেমেয়েরা ও নাতিপুতিরা সেখানে চিরকাল বাস করবে এবং আমার দাস দাউদ চিরকাল তাদের রাজা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন দাস যাকোবকে যে দেশ দিয়াছি, যাহার মধ্যে তোমাদের পিতৃপুরুষেরা বাস করিত, সেই দেশে তাহারা বাস করিবে, তাহারা ও তাহাদের পুত্রপৌত্রগণ চিরকাল বাস করিবে এবং আমার দাস দায়ূদ চিরকালের জন্য তাহাদের অধ্যক্ষ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন দাস যাকোবকে যে দেশ দিয়াছি, যাহার মধ্যে তোমাদের পিতৃপুরুষেরা বাস করিত, সেই দেশে তাহারা বাস করিবে, তাহারা ও তাহাদের পুত্রপৌত্রগণ চিরকাল বাস করিবে এবং আমার দাস দায়ূদ চিরকালের জন্য তাহাদের অধ্যক্ষ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছি, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করে গেছে সেখানেই তারা বাস করবে। তারা, তাদের ছেলেমেয়েরা ও নাতিপুতিরা সেখানে চিরকাল বাস করবে এবং আমার দাস দায়ূদ চিরকাল তাদের রাজা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দেশ আমি আমার গোলাম ইয়াকুবকে দিয়েছি, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করে গেছে সেখানেই তারা বাস করবে। তারা, তাদের ছেলেমেয়েরা ও নাতী-নাতনীরা সেখানে চিরকাল বাস করবে এবং আমার গোলাম দাউদ চিরকাল তাদের বাদশাহ্ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার দাস যাকোবকে আমি যে দেশ দিয়েছিলাম, যে দেশে তাদের পূর্বপুরুষেরা বাস করত, সেইদেশে তারা বাস করবে। বংশ পরম্পরায় চিরকাল তারা এদেশে বসবাস করবে। আমার দাস রাজা দাউদের মত একজন রাজা চিরকাল তাদের শাসন শৃঙ্খলা পরিচালনা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার দাস যাকোবকে যে দেশ দিয়েছিলাম সেই দেশে তারা বাস করবে| তোমাদের পূর্বপুরুষরা যে দেশে বাস করতেন, আমার লোকরা সেখানেই বাস করবে| সেখানে তারা, তাদের সন্তানরা ও তাদের পৌত্র-পৌত্রীরা এবং তাদের ভবিষ্যতের সমস্ত প্রজন্ম বাস করবে আর আমার দাস দায়ুদ হবে তাদের চির কালের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি নিজের দাস যাকোবকে যে দেশ দিয়েছি, যার মধ্যে তোমাদের পূর্বপুরুষেরা বাস করত, সেই দেশে তারা বাস করবে, তারা ও তাদের ছেলেমেয়েরা এবং তাদের নাতি নাতনিরা চিরকাল বাস করবে এবং আমার দাস দায়ূদ চিরকালের জন্য তাদের অধ্যক্ষ হবেন।