Ezekiel 37:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের জন্য শান্তির একটি নিয়ম স্থির করবো; তাদের সঙ্গে তা চিরস্থায়ী নিয়ম হবে; আমি তাদের বসাব ও বাড়াব এবং আমার পবিত্র স্থান চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের সঙ্গে এক শান্তির নিয়ম স্থাপন করব; সেটি হবে একটি চিরস্থায়ী বিধান। আমি তাদের বসাব ও সংখ্যায় বাড়াব এবং আমি আমার পবিত্রস্থান চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করিব; তাহাদের সহিত তাহা চিরস্থায়ী নিয়ম হইবে; আমি তাহাদিগকে বসাইব ও বাড়াইব, এবং আপন ধর্ম্মধাম চিরকালের জন্য তাহাদের মধ্যে স্থাপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করিব; তাহাদের সহিত তাহা চিরস্থায়ী নিয়ম হইবে; আমি তাহাদিগকে বসাইব ও বাড়াইব, এবং আপন ধর্মধাম চিরকালের জন্য তাহাদের মধ্যে স্থাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের জন্য একটা মংগলের ব্যবস্থা স্থাপন করব; সেটা হবে একটা চিরস্থায়ী ব্যবস্থা। আমি তাদের শক্তিশালী করব ও তাদের সংখ্যা বাড়িয়ে দেব এবং আমার ঘর আমি চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের জন্য একটা শান্তির ব্যবস্থা স্থাপন করব; সেটা হবে একটা চিরস্থায়ী ব্যবস্থা। আমি তাদের শক্তিশালী করব ও তাদের সংখ্যা বাড়িয়ে দেব এবং আমার ঘর আমি চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সঙ্গে আমি এক সন্ধিচুক্তি সম্পাদন করব যা চিরকালের জন্য তাদের নিরাপত্তা, সংহতি ও শান্তির নিশ্চয়তা রক্ষা করবে। আমি তাদের প্রতিষ্ঠা দান করব এবং তাদের জনসংখ্যা বৃদ্ধি করব। তাদের দেশে স্থাপন করব আমার চিরস্থায়ী মন্দির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি তাদের সঙ্গে একটি শান্তির চুক্তি করব| সেই চুক্তি হবে চিরকালীন চুক্তি| আমি তাদের আশীর্বাদ করব আর তারা সংখ্যায় বৃদ্ধি পাবে এবং আমার পবিত্র স্থান চির কাল তাদের মধ্যে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করব; তাদের সঙ্গে তা চিরকালীন নিয়ম হবে; আমি তাদেরকে বসাব ও বাড়াব এবং নিজের ধর্মধাম চিরকালের জন্য তাদের মধ্যে স্থাপন করব।