Ezekiel 37:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এসব অস্থি কি জীবিত হবে? আমি বললাম, হে সার্বভৌম মাবুদ, আপনি জানেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানবসন্তান, এই হাড়গুলি কি বেঁচে উঠতে পারে?” আমি বললাম, “হে সার্বভৌম সদাপ্রভু, তুমিই কেবল তা জান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানুষের সন্তান, এই হাড়গুলো কি বেঁচে উঠতে পারে?” আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, তুমিই কেবল তা জান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানুষের সন্তান, এই হাড়গুলো কি বেঁচে উঠতে পারে?” আমি বললাম, “হে আল্লাহ্ মালিক, তুমিই কেবল তা জান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, এই অস্থিগুলিতে প্রাণ ফিরে আসতে পারে কি? আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, এর উত্তর একমাত্র আপনিই দিতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু, আমার সদাপ্রভু বললেন, “হে মনুষ্যসন্তান, এই অস্থিগুলি কি জীবন পেতে পারে?” আমি উত্তর দিলাম, “প্রভু আমার সদাপ্রভু, এই প্রশ্নের উত্তর কেবল আপনিই দিতে পারেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বললেন, “হে মানুষের-সন্তান, এই সব হাড় কি জীবিত হবে?” তাই আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু আপনি জানেন।”