Ezekiel 37:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের উপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করবো, চামড়া দ্বারা তোমাদের আচ্ছাদন করবো ও তোমাদের মধ্যে রূহ্‌ দেব, তাতে তোমরা জীবিত হবে, আর তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের উপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস তৈরি করব এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব; আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম্ম দ্বারা তোমাদিগকে আচ্ছাদন করিব, ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে, আর তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদিগকে আচ্ছাদন করিব, ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে, আর তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের হাড়ের সংগে হাড় বেঁধে দেব, তোমাদের উপরে মাংস জন্মাব এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব। আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের হাড়ের সংগে হাড় বেঁধে দেব, তোমাদের উপরে গোশ্‌ত জন্মাব এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব। আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের দেব শিরা-উপশিরা, দেব মাংসপেশী, তারপর ঢেকে দেব চামড়া দিয়ে। ঐ দেহে প্রবাহিত করব শ্বাসবায়ু, ফিরিয়ে আনব জীবন। তখন তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের শিরা ও পেশী দিয়ে গড়ব ও তোমাদের চামড়া দিয়ে ঢেকে দেব| তারপর আমি তোমাদের নিঃশ্বাস বায়ু দেব আর তোমরা জীবন ফিরে পাবে; তখন তোমরা জানবে যে আমিই প্রভু এবং সদাপ্রভু|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জীবিত হবে। আর আমি তোমাদের ওপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করব, চামড়া দিয়ে তোমাদেরকে ঢেকে দেব ও তোমাদের মধ্যে নিশ্বাস দেব, তাতে তোমার জীবিত হবে, আর তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।”