Ezekiel 38:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলবে, আমি সেই দেশের বিরুদ্ধে যাত্রা করবো যার প্রাচীর-বিহীন গ্রাম আছে, আমি সেই শান্তিযুক্ত লোকদের কাছে যাব, তারা নির্ভয়ে বাস করছে; তারা সকলে প্রাচীরহীন স্থানে বাস করছে; এবং তাদের অর্গল বা কবাট নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বলবে, “আমি এমন একটি দেশ আক্রমণ করব যার গ্রামগুলিতে প্রাচীর নেই; আমি শান্তিতে এবং সন্দেহ করে না এমন লোকদের আক্রমণ করব—যারা সকলে এমন জায়গায় বাস করে যেখানে প্রাচীর, ফটক ও অর্গল নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কহিবে, আমি সেই অপ্রাচীর গ্রামপূর্ণ দেশের বিরুদ্ধে যাত্রা করিব, আমি সেই শান্তিযুক্ত লোকদের কাছে যাইব। তাহারা নির্ভয়ে বাস করিতেছে; তাহারা সকলে প্রাচীরহীন স্থানে বাস করিতেছে; এবং তাহাদের অর্গল কি কবাট নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কহিবে, আমি সেই অপ্রাচীর গ্রামে পূর্ণ দেশের বিরুদ্ধে যাত্রা করিব, আমি সেই শান্তিযুক্ত লোকদের কাছে যাইব, তাহারা নির্ভয়ে বাস করিতেছে; তাহারা সকলে প্রাচীরহীন স্থানে বাস করিতেছে; এবং তাহাদের অর্গল কি কবাট নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বলবে যে, তুমি এমন একটা দেশ আক্রমণ করবে যেখানকার গ্রামগুলোতে দেয়াল নেই। তুমি শান্তিতে ও নিশ্চিন্তে থাকা লোকদের আক্রমণ করবে যারা দেয়াল, ফটক ও আগল ছাড়াই বাস করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বলবে যে, তুমি এমন একটা দেশ আক্রমণ করবে যেখানকার গ্রামগুলোতে দেয়াল নেই। তুমি শান্তিতে ও নিশ্চিন্তে থাকা লোকদের আক্রমণ করবে যারা দেয়াল, দরজা ও আগল ছাড়াই বাস করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি অসহায় দেশকে আক্রমণ করার সিদ্ধান্ত নেবে, যে দেশের শহর-নগরে নিরাপত্তার কোন ব্যবস্থা নেই, নেই কোন প্রাচীর-পরিখা। এই সব নগর-জনপদে নিরাপদে শান্তিতে যারা বাস করে তাদের তুমি আক্রমণ করতে চাইবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বলবে, ‘আমরা গিয়ে সেই প্রাচীরহীন শহর আক্রমণ করব| ঐ লোকেরা শান্তিতে বাস করে, নিজেদের নিরাপদ মনে করে| তাদের রক্ষার জন্য শহর প্রাচীরে ঘেরা নয়| তাদের দরজায় তালার ব্যবস্থা নেই, এমনকি, কপাট বলতেও কিছু নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তুমি বলবে, ‘আমি সেই খোলা দেশের বিরুদ্ধে যাব, আমি সেই শান্তিযুক্ত লোকেদের কাছে যাব, তারা নির্ভয়ে বাস করছে; তারা সবাই দেয়ালহীন জায়গায় বাস করছে এবং তাদের কবাট নেই।