Ezekiel 38:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাবা, দদান ও তর্শীশের বণিকরা এবং সেখানকার সকল গ্রাম তোমাকে বলবে, তুমি কি লুট করার জন্য আসলে? দ্রব্য হরণ করার জন্য কি তোমার এই জনসমাজকে একত্র করলে? সোনা ও রূপা নিয়ে যাওয়া, পশু ও ধন হরণ করা, বিস্তর লুট করাই কি তোমার অভিপ্রায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিবা, দদান এবং তর্শীশ ও তার সব গ্রামের ব্যবসায়ীরা এবং সেখানকার সব যুবসিংহরা তোমাকে জিজ্ঞাসা করবে, “তোমরা কি লুটপাট করতে এসেছ? তোমরা কি দলবল জড়ো করেছ সোনা ও রুপো, পশুপাল ও জিনিসপত্র নিয়ে যাবার জন্য আর অনেক জিনিস কেড়ে নেবার জন্য?” ’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিবা, দদান ও তর্শীশের বণিকগণ এবং তথাকার সকল যুবসিংহ তোমাকে বলিবে, তুমি কি লুট করিবার জন্য আসিলে? দ্রব্য হরণার্থে কি আপনার নিকটে তোমার এই জনসমাজকে একত্র করিলে? স্বর্ণ ও রৌপ্য লইয়া যাওয়া, পশু ও ধন হরণ করা, বিস্তর লুট করা, কি তোমার অভিপ্রায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিবা, দদান ও তর্শীশের বণিকগণ এবং তথাকার সকল যুবসিংহ তোমাকে বলিবে, তুমি কি লুট করিবার জন্য আসিলে? দ্রব্য হরণার্থে কি আপনার নিকটে তোমার এই জনসমাজকে একত্র করিলে? স্বর্ণ ও রৌপ্য লইয়া যাওয়া, পশু ও ধন হরণ করা, বিস্তর লুট করা, কি তোমার অভিপ্রায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘তখন শিবা, দদান এবং তর্শীশ ও তার সব গ্রামগুলোর ব্যবসায়ীরা তোমাকে জিজ্ঞাসা করবে যে, তুমি লুটপাট করতে এসেছ কিনা এবং সোনা-রূপা, পশুপাল ও জিনিসপত্র নিয়ে যাবার জন্য আর অনেক জিনিস কেড়ে নেবার জন্য তোমার দলবল জড়ো করেছ কি না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তখন সাবা, দদান এবং সেপন ও তার সব গ্রামগুলোর ব্যবসায়ীরা তোমাকে জিজ্ঞাসা করবে যে, তুমি লুটপাট করতে এসেছ কিনা এবং সোনা-রূপা, পশুপাল ও জিনিসপত্র নিয়ে যাবার জন্য আর অনেক জিনিস কেড়ে নেবার জন্য তোমার দলবল জড়ো করেছ কি না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেবা ও দেদানের লোকেরা, স্পেনের বণিকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, আক্রমণ ও লুঠতরাজ করার জন্যই কি তুমি সৈন্য সমাবেশ করেছ? তুমি কি সোনা-রূপো, পশুপাল ও ধনসম্পদের লোভে এখানে এসে হাজির হয়েছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শিবা, দদান, তর্শীশের সমস্ত ব্যবসায়ীরা এবং আর যে নগরের সাথেই তারা ব্যবসা করে তারা এসে জিজ্ঞেস করবে, ‘তোমরা কি মূল্যবান দ্রব্য সামগ্রী লুঠ করতে এসেছ? তোমরা কি তোমাদের সেনাদল নিয়ে ঐসব উত্তম জিনিস ছিনিয়ে নেবার জন্য ও সোনা, রূপা, গরু, মোষ ও সম্পত্তি লুঠ করতে এসেছ? তোমরা কি সমস্ত মূল্যবান জিনিস নিয়ে নিতে এসেছ?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিবা, দদান ও তর্শীশের বনিকরা এবং সেখানকার সব তরুণ সৈনিকরা তোমাকে বলবে, তুমি কি লুট করার জন্য আসলে? লুট করার জন্য, সোনা ও রূপা নিয়ে যাওয়ার জন্য, পশু ও সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য, প্রচুর লুট করার জন্য কি তোমার সেনাদেরকে একত্র করলে?