Ezekiel 38:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে মানুষের সন্তান, তুমি ভবিষ্যদ্বাণী বল, ইয়াজুজকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, সেদিন যখন আমার লোক ইসরাইল নির্ভয়ে বাস করবে, তখন তুমি কি তা জানবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, হে মানবসন্তান, ভবিষ্যদ্বাণী করো এবং গোগকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সেদিন যখন আমার লোক ইস্রায়েল নিরাপদে বাস করবে তখন তুমি খেয়াল করবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, গোগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন যখন আমার প্রজা ইস্রায়েল নির্ভয়ে বাস করিবে, তখন তুমি কি তাহা জ্ঞাত হইবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, গোগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন যখন আমার প্রজা ইস্রায়েল নির্ভয়ে বাস করিবে, তখন তুমি কি তাহা জ্ঞাত হইবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই, হে মানুষের সন্তান, তুমি গোগকে এই ভবিষ্যদ্বাণী বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘সেই দিন যখন আমার লোক ইস্রায়েল নিরাপদে বাস করবে তখন তুমি কি তা খেয়াল করবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই, হে মানুষের সন্তান, তুমি ইয়াজুজকে এই ভবিষ্যদ্বাণী বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘সেই দিন যখন আমার বান্দা ইসরাইল নিরাপদে বাস করবে তখন তুমি কি তা খেয়াল করবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সর্বাধিপতি প্রভু আমাকে গোগের কাছে পাঠিয়েছেন তাঁর এই কথা বলতে: আমার প্রজা ইসরায়েলীরা বর্তমানে যখন নিরাপদে বাস করছে, তখন তুমি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বললেন, “মনুষ্যসন্তান, আমার হয়ে গোগের সাথে কথা বল| তাকে বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: ‘আমার প্রজারা যে সময় শান্তিতে ও নিরাপদে রয়েছে সে সময় তোমরা আমার প্রজাদের আক্রমণ করতে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে মানুষের সন্তান, তুমি ভাববাণী বল, গোগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, সেই দিন যখন আমার প্রজা ইস্রায়েল নির্ভয়ে বাস করবে, তখন তুমি কি তাদের শেখাবে না?