Ezekiel 38:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তোমার স্থান থেকে, উত্তর দিকের প্রান্ত থেকে আসবে এবং অনেক জাতি তোমার সঙ্গে আসবে; তারা সকলে ঘোড়ায় চড়ে আসবে, মহাসমাজ ও পরাক্রমশালী সৈন্যসামন্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি উত্তর দিকের শেষ সীমা থেকে আসবে, তোমার সঙ্গে থাকবে অনেক জাতির লোকেরা যারা ঘোড়ায় চড়ে এক বিরাট দল ও এক শক্তিশালী সৈন্যদল হয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপন স্থান হইতে, উত্তরদিকের প্রান্ত হইতে, আসিবে, এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে; তাহারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে, মহাসমাজ ও বিক্রমী সৈন্যসামন্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপন স্থান হইতে, উত্তরদিকের প্রান্ত হইতে, আসিবে, এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে; তাহারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে, মহাসমাজ ও বিক্রমী সৈন্যসামন্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তর দিকের শেষ সীমায় তোমার জায়গা থেকে তুমি ও তোমার সংগের অনেক জাতির লোকেরা ঘোড়ায় চড়ে একটা বিরাট দল, একটা শক্তিশালী সৈন্যদল হয়ে চলে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তর দিকের শেষ সীমায় তোমার জায়গা থেকে তুমি ও তোমার সংগের অনেক জাতির লোকেরা ঘোড়ায় চড়ে একটা বিরাট দল, একটা শক্তিশালী সৈন্যদল হয়ে চলে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুদূর উত্তর থেকে বহু জাতির সৈন্য সহযোগে পরাক্রান্ত এক বিশাল অশ্বারোহী সৈন্যবাহিনী নিয়ে তাদের আক্রমণ করার জন্য অভিযোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার সুদূর উত্তরের নিবাস থেকে বহুজনকে সাথে করে আনবে| তারা সবাই ঘোড়ায় চড়ে আসবে| তুমি এক বিশাল ও বলবান সেনাদল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার জায়গা থেকে, উত্তরদিকের প্রান্ত থেকে প্রচুর সেনাদের সঙ্গে আসবে; তারা সবাই ঘোড়ায় চড়ে আসবে, মহাসমাজ ও বিশাল সৈন্যসামন্ত হবে।