Ezekiel 38:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, মাজুজ দেশীয় ইয়াজুজ, মেশকের ও তূবলের প্রধান শাসনকর্তার দিকে মুখ রাখ ও তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি মাগোগ দেশের মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা গোগের দিকে মুখ করে তার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি রোশের, মেশকের ও তূবলের অধ্যক্ষ মাগোগ দেশীয় গোগের দিকে মুখ রাখ, ও তাহার বিরুদ্ধে ভাববাণী বল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি রোশের, মেশকের ও তূবলের অধ্যক্ষ মাগোগ দেশীয় গোগের দিকে মুখ রাখ, ও তাহার বিরুদ্ধে ভাববাণী বল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি মাগোগ দেশের মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা গোগের দিকে মুখ করে এই ভবিষ্যদ্বাণী বল যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি মাজুজ দেশের মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা ইয়াজুজের দিকে মুখ করে এই ভবিষ্যদ্বাণী বল যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, তুমি মেশেক ও তুবলের মুখ্য শাসক মাগোগ-নিবাসী গোগকে ধিক্কার দাও। ধিক্কার দিয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে মনুষ্যসন্তান, মাগোগ দেশে গোগের দিকে দেখ| সে মেশক ও তূবল জাতির বিখ্যাত নেতা| আমার হয়ে গোগের বিরুদ্ধে কথা বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে মানুষ-সন্তান, তুমি রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ মাগোগ দেশীয় গোগের দিকে মুখ রাখ ও তার বিরুদ্ধে ভাববাণী বল,