Ezekiel 38:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সমুদ্রের মাছ, আসমানের পাখি, বনের পশু, ভূচর সরীসৃপ এবং ভূতলস্থ সমস্ত মানুষ আমার সাক্ষাতে ভয়ে কাঁপবে, পর্বতগুলো উৎপাটিত হবে, শৈলের চূড়াগুলো পড়ে যাবে এবং সমস্ত প্রাচীর ভূমিসাৎ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাতে সমুদ্রের মাছ, আকাশের পাখি, বনের পশু, মাটির উপরের চলমান প্রত্যেকটা প্রাণী আর পৃথিবীর সমস্ত লোক আমার সামনে কাঁপতে থাকবে। পাহাড়গুলি উল্টে যাবে, খাঁড়া উঁচু পাহাড় টুকরো টুকরো হয়ে পড়বে এবং সব প্রাচীর মাটিতে পড়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সমুদ্রের মৎসগণ, আকাশের পক্ষিগণ, বনের পশুগণ, ভূচর সরীসৃপ সকল এবং ভূতলস্থ মনুষ্য সকল আমার সাক্ষাতে কম্পমান হইবে, পর্ব্বত সকল উৎপাটিত হইবে, শৈলাগ্র সকল পতিত হইবে, এবং সমস্ত প্রাচীর ভূমিসাৎ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সমুদ্রের মৎস্যগণ, আকাশের পক্ষীগণ, বনের পশুগণ, ভূচর সরীসৃপ সকল এবং ভূতলস্থ মনুষ্য সকল আমার সাক্ষাতে কমপমান হইবে, পর্বত সকল উৎপাটিত হইবে, শৈলাগ্র সকল পতিত হইবে, এবং সমস্ত প্রাচীর ভূমিসাৎ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সাগরের মাছ, আকাশের পাখী, বনের পশু, মাটির উপরকার প্রত্যেকটি বুকে-হাঁটা প্রাণী আর পৃথিবীর সমস্ত লোক আমার সামনে কাঁপতে থাকবে। বড় বড় পাহাড় উল্টে যাবে, খাড়া উঁচু পাহাড় টুকরা টুকরা হয়ে পড়বে এবং সব দেয়াল মাটিতে পড়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সাগরের মাছ, আকাশের পাখী, বনের পশু, মাটির উপরকার প্রত্যেকটি বুকে-হাঁটা প্রাণী আর দুনিয়ার সমস্ত লোক আমার সামনে কাঁপতে থাকবে। বড় বড় পাহাড় উল্টে যাবে, খাড়া উঁচু পাহাড় টুকরা টুকরা হয়ে পড়বে এবং সব দেয়াল মাটিতে পড়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পৃথিবীর বুকে সেদিন ছোট-বড় নির্বিশেষে সমস্ত পশু-পাখি-মৎস্যকুল এবং প্রতিটি মানুষ আমার ভয়ে কাঁপতে থাকবে। পাহাড়-পর্বত ভেঙ্গে পড়বে, পর্বত শিলা খসে পড়বে, সমস্ত দেওয়াল ধসে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, সমস্ত জীবজন্তু ভয়ে কাঁপবে| সমুদ্রের মাছ, আকাশের পাখি, মাঠের পশুরা এবং সমস্ত সরীসৃপ ভয়ে কাঁপবে| পর্বতগুলি পড়ে যাবে, চূড়োগুলো ধ্বংস হবে আর প্রাচীরগুলো মাটিতে ভেঙ্গে পড়বে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সমুদ্রের মাছেরা, আকাশের পাখিরা, বনের পশুরা, বুকে হেঁটে চলা প্রাণী সব এবং ভূতলের মানুষ সব আমার সামনে কম্পমান হবে, পর্বত সব উৎপাটিত হবে, পর্বতের খাড়া অংশ সব পতিত হবে, সমস্ত দেয়াল মাটিতে পড়ে যাবে।